ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজ জয়, দলে একটি পরিবর্তন করবেন ক্যাপ্টেন রোহিত

এই মুহূর্তে ভারতীয় দল পাঁচটি T -20 সিরিজ খেলছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। সেই সিরিজে ২-১ ফলে এগিয়ে আছে ভারতীয় দল। প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ের পর দ্বিতীয় ম্যাচে হারের মুখ দেখতে হয় ভারতকে। কিন্তু তৃতীয় T -20 ম্যাচে সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিযার দুর্দান্ত পারফর্মেন্স এর জন্য ভারত ঘুরে দাঁড়ায়। আজ প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ এর মধ্যে চতুর্থ T -20 ম্যাচ হবে। এই ম্যাচ জিতে সিরিজ নিজেদের নাম করতে চায় ক্যাপ্টেন রোহিত শর্মা।

তৃতীয় T -20 ম্যাচ খেলতে গিয়ে ব্যাটিংয়ের সময় চোট পান রোহিত শর্মা। পিঠের পেশিতে চোট্ পাওয়ায় তাকে চার দিন টানা বিশ্রাম নিতে হয়। চার দিন পর পুরোপুরি সুস্থ হওয়ায় ম্যাচে তার অনুপস্থিতি নিয়ে কোনো প্রশ্ন ওঠে না।

দলে পরিবর্তন নিয়ে জানা যায় খুব বেশি হলে একটি পরিবর্তন হতে পারে। IPL এ যে দুর্দান্ত ফর্ম দেখিয়েছিলো আবেশ খান , ভারতীয় দোলে সেই ফর্ম দেখাতে পারছে না সে। কিন্তু হার্শাল প্যাটেল দুর্দান্ত ফর্ম দেখিয়েও টিমের বাইরে বসে আছে। তাই চতুর্থ ম্যাচে দিলে একটি পরিবর্তন করতে পারেন ক্যাপ্টেন রোহিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *