“নিজের গুরু কে গালিগালাজ”-আখড়া থেকে তাড়িয়ে দেওয়া হল ‘IIT য়ান বাবা’ কে ?

প্রয়াগরাজ, ফেব্রুয়ারি ২০২৪: সমাজমাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী ‘IIT য়ান বাবা’ ওরফে অভয় সিংহকে জুনা আখড়া থেকে বহিষ্কার করা হয়েছে। আখড়ার প্রধান মহন্ত হরি গিরি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

বহিষ্কারের কারণ:

জুনা আখড়া সূত্রে খবর, নিজের গুরু মহন্ত সোমেশ্বর পুরীকে গালিগালাজ করার অভিযোগে ‘IIT য়ান বাবা’কে বহিষ্কার করা হয়েছে। আখড়া কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে এবং অভয় সিংহ আর কখনও জুনা আখড়ার সদস্য হতে পারবেন না, এমনকি আখড়ার চৌহদ্দিতেও প্রবেশ করতে পারবেন না।

মহন্ত হরি গিরি জানান, “নিজের গুরুকে অপমান করা সন্ন্যাস আদর্শের পরিপন্থী। অভয় সিংহ সেই আদর্শ ভেঙেছেন। সনাতন ধর্ম ও আখড়া তাঁর এই আচরণকে সমর্থন করে না। তাই এই বহিষ্কার।” তিনি আরও বলেন, “যতদিন না অভয় সিংহ সঠিক নিয়মানুবর্তিতা ও সন্ন্যাস আদর্শ মেনে চলবেন, ততদিন জুনা আখড়ায় তাঁর স্থান নেই।”

অনেকের মতে, ‘IIT য়ান বাবা’র অত্যাধিক খ্যাতি ও প্রচারের আলো মেনে নিতে না পেরেও তাঁকে আখড়া থেকে বহিষ্কার করা হয়েছে।

‘IIT য়ান বাবা’র পরিচিতি:

অভয় সিংহ ওরফে ‘IIT য়ান বাবা’ মহাকুম্ভে এসে প্রচারের আলোয় এসেছিলেন। তিনি এককালে দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান থেকে ‘এরোস্পেস ইঞ্জিনিয়ারিং’ করেছিলেন। এই তথ্য সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়লে তাঁর ভক্তসংখ্যা বৃদ্ধি পায়।

এই ঘটনার ফলে ‘IIT য়ান বাবা’র ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ল। এখন দেখার বিষয় তিনি কীভাবে এই পরিস্থিতির মোকাবিলা করেন এবং সন্ন্যাস জীবনে ফিরে আসেন কিনা।