শ্বশুরমশাই হলেন সৌরভ গাঙ্গুলি, বছরের শুরুতেই সানাই বাজল ‘মহারাজা’র বাড়িতে

বছরের শুরুতেই খুশির হাওয়া সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবারে। দাদার মেয়ে স্নেহার বাগদান সম্পন্ন হল। নতুন বছরে গঙ্গোপাধ্যায় পরিবারে সানাইয়ের সুর। মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় এখন শ্বশুরের ভূমিকায়।
স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ও মম গঙ্গোপাধ্যায়ের কন্যা স্নেহার বাগদান উপলক্ষে বছরের প্রথম দিনেই উৎসবের আমেজ ছিল চোখে পড়ার মতো। কিছুদিন আগেই দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন স্নেহাশিস। আর এবার তাঁর মেয়ের জীবনের নতুন অধ্যায় শুরু হল।
অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায়, ডোনা গঙ্গোপাধ্যায় এবং সানা গঙ্গোপাধ্যায়—তিনজনকেই কালো পোশাকে দেখা যায়। সৌরভের পরনে ছিল কালো পাঞ্জাবি, যার ওপর সাদা রঙের নকশা করা ছিল, আর শালটিতে ছিল সোনালী কাজ। ডোনা ও সানাও কালো পোশাকে সেজে এসেছিলেন।
স্নেহার মা মম গঙ্গোপাধ্যায় নভেম্বরেই সোশ্যাল মিডিয়ায় মেয়ের বাগদানের খবর জানিয়েছিলেন। তিনি মেয়ে ও তার হবু বরের ছবিও শেয়ার করেন।
স্নেহা দীর্ঘদিন ধরেই আমেরিকায় থাকেন এবং জেনেটিক্স নিয়ে গবেষণা করছেন। সান দিয়েগোতে মাস্টার্স করার সময় নিখিলের সঙ্গে তার পরিচয় হয়। নিখিল মহারাষ্ট্রের ছেলে এবং বর্তমানে ওয়াশিংটন ডিসি-র বাল্টিমোরে থাকেন।
মম গঙ্গোপাধ্যায় জানান, পড়াশোনা থেকে শুরু করে জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে স্নেহা ও নিখিল একে অপরের পাশে থেকেছেন। নিখিল ভার্জিনিয়ার শেনানডোয়া ন্যাশনাল পার্কে পাহাড়ের চূড়ায় হাঁটু গেড়ে বসে স্নেহাকে বিয়ের প্রস্তাব দেন। তাদের প্রথম পরিচয়ের দিনটিকেই নিখিল এই বিশেষ মুহূর্তের জন্য বেছে নিয়েছিলেন।
গঙ্গোপাধ্যায় পরিবারের এই আনন্দ অনুষ্ঠানে আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।