“কেজরিওয়াল ১০০০ দিলে আমরা ১৫০০ দেব”-কীভাবে বদলাবে ফ্রি রাজনীতি? জবাব দিলেন গডকড়ি

শুক্রবার এক সর্বভারতীয় চ্যানেলের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি। আর সেই অনুষ্ঠানে সঞ্চালক রাজনৈতিক দলগুলির ফ্রি স্কিং সম্পর্কে প্রশ্ন করলে তার উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী নিজের মতামত ও পর্যবেক্ষণ প্রকাশ করেন –
তখন গডকরি বলেন, ‘আমাদের দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করা উচিত। এতে দেশের নাগরিকরা উপকৃত হবেন। প্রত্যেকের সন্তান যেন সুশিক্ষা পায়, গ্রামে স্কুল-হাসপাতাল থাকে। জল পাওয়া উচিত। এসব জিনিসে মানুষের ভাল হয়।’
নিতিন গড়করি আরও বলেন, ‘সমস্যা কী, এক দল যখন বিতরণ শুরু করেছে, সবাই তা করতে শুরু করেছে। এখন সবাইকে একসঙ্গে ভাবতে হবে, দীর্ঘ মেয়াদের জন্য কিছু ভাবতে হবে নাকি এভাবে মানি অর্ডার পাঠানো চালিয়ে যেতে হবে। জনগণের উন্নতি হলে রাজনৈতিক দলগুলোর উন্নতি হবে। আপনি কেন এই রাজনৈতিক প্রশ্ন করেন, কারণ আপনি টিআরপি পাবেন।’
নিতিন গড়করি এক প্রশ্নে বলেন, ‘স্থায়ী উন্নয়ন করেও নির্বাচনে জেতা যায়। আমি এই করব, সেই করব এবং আমি এটা করব এবং ওটা করব না। যে আমাকে ভোট দেবে, তার জন্য কাজ করব। যে দেবে না, তার জন্যও কাজ করব। স্থায়ী উন্নয়ন একটি ভাল জিনিস। আমরাও মনে করি কেজরিওয়াল যদি এক হাজার বলেন তাহলে আমরা ১৫০০ টাকা দেব, যদি তিনি ১৫০০ বলেন তাহলে আমরা ২০০০ দেব। মাল যেই দিক না কেন রেখে দেওয়া উচিত। তবে, ভেবে চিন্তে ভোট দিন, তাহলে আমরাও উন্নতি করব। বুঝে যাব এভাবে ভোট পাওযা যাবে না। বুদ্ধি করে ভোট দিন, দলগুলো নিজেদের উন্নতি করবে!’
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘দেশের মানুষ যখন উন্নয়নের জন্য ভেবেচিন্তে ভোট দিতে শুরু করবে, রাজনৈতিক দলগুলো উন্নতি করবে।’ অবাধ ব্যবসা সংক্রান্ত একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে গড়করি বলেন, ‘সবচেয়ে বড় পরিবর্তন জনসাধারণের দ্বারা করা হয়েছে। যখন জনসাধারণের চিন্তাধারা বদলে যায়, তখন আর কিছুর প্রয়োজন থাকে না। জনগণ যখন সরকারকে নির্বাচিত করে, তখন তা পার্থক্য করে।’