বিশেষ: ঝড়ের রাতে সুরক্ষিত থাকতে মেনে চলুন ৫ বিষয়, জেনেনিয়ে থাকুন সতর্ক ও সজাগ

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ডানা ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি উপকূলের আরো কাছে চলে এসেছে। এসব এলাকায় স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি বেড়েছে। এতে করে দুশ্চিন্তায় রয়েছে উপকূলের মানুষ। এসময় সুরক্ষিত থাকতে কিছু সাবধানতা অবম্বন করা জরুরি।
তো আর দেরি না করে জেনে নিন দুর্যোগের সময় যে ৫ বিষয়ের প্রতি নজর দেওয়া জরুরি।

১. জরুরি নথিপত্র এবং মূল‍্যবান সামগ্রী সুরক্ষিত স্থানে তুলে রাখুন। কোনো ভাবেই জানলার আশেপাশে রাখবেন না। পানি থেকে বাঁচিয়ে রাখুন।

২. প্রয়োজনীয় ওষুধ, পর্যাপ্ত খাবার, পানি সঞ্চয় করে রাখুন। প্রয়োজনে কাজে আসবে। তাছাড়া দুর্যোগ মাথায় নিয়ে বাইরে বেরোনোও বিপদের।

৩. এমন কোনো খাবার খাবেন না, যা শরীর খারাপের কারণ হতে পারে। বিপর্যয়ের সময় অসুস্থ হয়ে পড়লে মুশকিল হবে। তাই সুস্থ থাকার চেষ্টা করুন।

৪. প্রাকৃতিক বিপর্যয় হোক কিংবা অন্য কোনো ঘটনা, গুজব ছড়িয়ে পড়ে। তবে দুর্যোগের ক্ষেত্রে গুজবে কান না দিয়ে সংবাদমাধ‍্যমের আবহাওয়া সংক্রান্ত খবরে চোখ রাখুন।

৫. সেক্ষেত্রে প্রশাসনের তরফে দেওয়া হেল্পলাইন নম্বর জেনে নিন। সমস্যা হলে ফোন করে জানাতে পারবেন।