CycloneDANA: ধামরায় শুরু বৃষ্টি ও হাওয়ার দাপট, ‘দানা’-র প্রভাব হয়ে গেলো শুরু

ঘূর্ণিঝড় দানা ওড়িশার উপকূলে আছড়ে পড়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ভিতরকণিকা থেকে ধামরার মধ্যে দিয়ে স্থলভাগে ঢুকেছে এই ঘূর্ণিঝড়। এর প্রভাবে ওড়িশার বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া চলছে।
ওড়িশায় পরিস্থিতি:
২৩ অক্টোবর মধ্যরাত থেকেই ধামরায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। ঝোড়ো হাওয়ার কারণে বন্দর থেকে কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে।সৈকতের সামনে থেকে সব দোকান সরিয়ে দেওয়া হয়েছে।
পারাদ্বীপ, কেন্দ্রাপাড়া, ভদ্রক, বালাসোর, জয়পুর, কটক, খুরদা ও পুরীতে বৃষ্টি শুরু হয়েছে।ভদ্রক, ভিতরকণিকা ও পুরীতে গাছ উপড়ে বেশ কিছু রাস্তা বন্ধ হয়ে গেছে। ওড়িশা সরকার ১৪টি জেলা থেকে অন্তত ১০ লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে।
পশ্চিমবঙ্গে প্রভাব:
পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায়ও ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে।কলকাতা, হাওড়া, হুগলি ও দুই ২৪ পরগনাতে বৃষ্টি হতে পারে। ৮০-১০০ কিমি প্রতি ঘণ্টায় হাওয়া বইতে পারে। নবান্ন এবং লালবাজারে কন্ট্রোল রুম খোলা হয়েছে।
রাস্তায় গাছ পড়লে, বাড়ি ভেঙে পড়লে, বিদ্যুৎ বিভ্রাট, তার ছিঁড়ে পড়া, আগুন লাগা যে কোনও সমস্যার ক্ষেত্রে এই নম্বরগুলিতে ডায়াল করুন:
লালবাজার কন্ট্রোল রুম: ১০০, ৯৪৩২৬-১০৪৫৫, ৯৪৩২৬-১০৪৪৫, ৯৪৩২৬-১০৪৩০, ৬২৯২২-৬৩৪৪০ (হোয়াটসঅ্যাপ)
নবান্ন কন্ট্রোল রুম: ১০৭০, ০৩৩-২২১৪৩৫২৬
রাজ্য পূর্ত দফতর: ০৩৩-২২১৪১৮৫৮, ০৩৩-২২১৪১৮৫৫
জলস্বাস্থ্য কারিগরি দফতর: ০৩৩-২৯৫২০১৬১
রাজ্য বিদ্যুৎ দফতর: ৮৯০০৭৯৩৫০৩, ৮৯০০৭৯৩৫০৪, ১৯২২১, ৮৪৩৩৭১৯১২১ (হোয়াটসঅ্যাপ)
CESC: ১৯১২, ০৩৩-৩৫০১১৯১২, ০৩৩-৪৪০৩১৯১২, ১৮৬০৫০০১৯১২, ৭৪৩৯০০১৯১২ (হোয়াটসঅ্যাপ), ৯৮৩১০৭৯৬৬৬, ৯৮৩১০৮৩৭০০