‘দানা’-র প্রভাবে দিঘায় কত উঁচু হতে পারে ঢেউ? জেনেনিন পূর্বাভাসে কি জানাল হাওয়া অফিস?

ঘূর্ণিঝড় দানা বাংলার উপর আছড়ে পড়ার মুখে। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায়, বিশেষ করে দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। আকাশ কালো মেঘে ছেয়ে গিয়েছে। দিঘা, সুন্দরবন ইত্যাদি উপকূলীয় এলাকাগুলিতে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে।

কোন কোন জেলা সবচেয়ে বেশি প্রভাবিত হবে?
পূর্ব মেদিনীপুর: এই জেলাটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে এবং দিঘায় ১ থেকে ২ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে।

পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা: এই জেলাগুলিতেও ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে এবং দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনে ০.৫ থেকে ১ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে।

কী ধরনের প্রভাব পড়বে?

দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।১০০ থেকে ১২০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে।উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস হতে পারে। ঝড়ের ফলে গাছপালা উপড়ে পড়তে পারে।