ধর্ষিতাকে বিয়েতে রাজি অভিযুক্ত, ৩ টি শর্তে আদালত দিলো জামিন

আলাহাবাদ হাইকোর্টের সম্প্রতি একটি রায়ে পকসো অভিযুক্তকে শিকারকে বিয়ে করানো এবং সন্তানের দায়িত্ব নেওয়ার শর্তে জামিন দেওয়া হয়েছে, যা একটি মারাত্মক বিচার বিচ্যুতি। এই রায় শুধুমাত্র আইনের মৌলিক নীতিগুলি লঙ্ঘন করেই নয়, বরং যৌন নির্যাতনের শিকারদের কাছে একটি ভয়ঙ্কর বার্তাও প্রেরণ করে।

পকসো মামলায় ধৃতকে জামিন দিল এলাহাবাদ হাইকোর্টের এক বিচারপতির বেঞ্চ।তাঁর যুক্তি, ‘প্রণয়ঘটিত সম্পর্ক ও কিশোরীর মত ছিল। তাই এখানে জামিন দেওয়া যায়। এই পকসো মামলাগুলো একটু অন্য ভাবে দেখতে হবে!’ এর পরেই শোরগোল পড়েছে, ধর্ষক বিয়েতে রাজি হলে আর সন্তানের দায়িত্ব নিলেই তাকে জামিন দেওয়া যায়!

এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি কৃষ্ণন পহল নির্দেশ দেন, প্রথমত তিন মাসের মধ্যে নির্যাতিতাকে বিয়ে করবে অভিযুক্ত। দ্বিতীয়ত, সদ্যোজাতের দায়িত্বও তাকেই নিতে হবে। মুক্তির ছ’মাসের মধ্যে সদ্যোজাতের নামে ব্যাঙ্কে দু’লাখ টাকার একটি ফিক্সড ডিপোজ়িট রাখতে হবে। শেষ পর্যন্ত এই শর্তেই জামিনে মুক্ত হয় ধর্ষণে অভিযুক্ত।