বাড়ির ঋণ আকাশছোঁয়া, জেনেনিন কেন বিলাসবহুল গাড়ি কিনছেন না রাজকুমার?

অভিনেতা রাজকুমার রাও বেশ কিছুদিন ধরেই শিরোনামে। ‘স্ত্রী ২’-এর ‘ভিকি বিদ্যা কা ওহ ভিডিয়ো’ গানে তাঁর অভিনয় ও নাচ ব্যাপক প্রশংসিত হয়েছে। ছবিটি বক্স অফিসেও দারুণ সাফল্য পেয়েছে। শ্রদ্ধা কাপুর অভিনীত এই ছবিটি ৬০০ কোটি টাকার ঘরে পৌঁছানোর পথে। তৃপ্তি দিমরি অভিনীত অন্য একটি ছবিও দর্শকদের মন জয় করেছে।
এই সবের মাঝেই রাজকুমার রাও-এর একটি মন্তব্য চর্চার কেন্দ্রবিন্দুতে। তিনি জানিয়েছেন যে তাঁর কাছে ৬ কোটি টাকার গাড়ি কেনার মতো অর্থ নেই। ইউটিউব চ্যানেল ‘আনফিল্টার্ড উইথ সামদেশ’-এ তিনি বলেছেন, “মানুষ যতটা ভাবে আমি ধনী, আমি ততটা নই।” তিনি এমনকী জানিয়েছেন যে তাঁর উপর এখনও ইএমআই চলছে।
রাজকুমার বলেছেন, “আমি বাড়ি কিনেছি, ইএমআইও চলছে। একটা গাড়ি দেখেছিলাম, দাম শুনে চমকে গিয়েছিলাম। ৬ কোটি টাকা! কোথা থেকে আনব এত টাকা?”
একজন সঞ্চালক তাঁকে জিজ্ঞেস করেন, যদি ৬ কোটি না থাকে, তাহলে ৫০ লাখ টাকার গাড়ি কিনতে পারবেন কি? হাসতে হাসতে রাজকুমার উত্তর দেন, “৫০ লাখ টাকা দাও, তারপর দেখা যাবে।”
রাজকুমার বুঝিয়ে দিতে চেয়েছেন যে তিনি ৫০ লাখ টাকার গাড়ির কথা ভাববেন, যদি কখনও সেই সুযোগ আসে। ২০ লাখ টাকার গাড়ি কেনার ক্ষেত্রে তিনি বেশি ভাববেন না। তবে তিনি বলেন, “যদি হঠাৎ করে অনেক টাকা পেয়ে যাই, তাহলে আমাদের মন নষ্ট হয়ে যেতে পারে।”