বিদায়ী ভাষণে আবেগাপ্লুত! স্ত্রীর হাত ধরে ১০ ডাউনিং স্ট্রিট ছাড়লেন সুনক, বিশেষ বার্তা মোদীর

যুক্তরাজ্যের নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের পাশাপাশি নিজ দল কনজারভেটিভ পার্টির নেতৃত্বও ছেড়ে দিচ্ছেন ঋষি সুনাক।
সরকারি বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিটে শেষ বিদায়ী ভাষণে সুনাক বলেছেন, ভোটারদের ক্ষোভ, হতাশা এবং পরিবর্তনের আকাঙ্খা তিনি উপলব্ধি করতে পেরেছেন। দল নতুন নেতা পেয়ে গেলেই পদত্যাগ করবেন বলে জানান তিনি।

নিজের বিদায়ী ভাষণে ঋষি সুনক বলেন, ‘আমি নিজের সেরাটা দিয়ে এই পদ সামলেছি। তবে আপনারা স্পষ্ট রায় দিয়েছেন। জনাদেশ মাথা পেতে মেনে নিলাম। অত্যন্ত কঠিন দিন। দেশের সর্বশ্রেষ্ঠ দেশের প্রধানমন্ত্রী পদে বসতে পেরে আমি কৃতজ্ঞ। আজ সেই পদ ছাড়লাম।’

ঋষি সুনকের জন্য বিশেষ বার্তা পাঠিয়েছেন নরেন্দ্র মোদী। তিনি এক্স হ্যান্ডেলে তাঁকে ট্যাগ করে লেখেন, ‘ব্রিটিনের নেতৃত্ব দেওয়ার জন্য ঋষি সুনক আপনাকে অনেক ধন্যবাদ। ভারত এবং ব্রিটেনের সম্পর্ক দৃঢ় করার জন্য আপনার গুরুত্বপূর্ণ অবদান ছিল। আপনাকে ও আপনার পরিবারকে ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা।’

তিনি বলেন, ‘আমি টোরি (কনজারভেটিভ) নেতার পদ থেকে পদত্যাগ করব। তবে এখনই নয়। যখন দলের উত্তরসূরি নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে তখন।

‘১৪ বছর সরকারে থাকার পর কনজারভেটিভ পার্টির পুনর্গঠিত হওয়াটা গুরুত্বপূর্ণ। তবে তারা যথেষ্ট পেশাদারিত্ব এবং কৃতিত্বের সঙ্গে বিরোধীদলের গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে সেটিও কম নয়,’ বলেন সুনাক।

তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রী হিসাবে আমার সবটা দিয়েছি। কিন্তু আপনারা পরিষ্কার বার্তা পাঠিয়েছেন যে, যুক্তরাজ্যের সরকার পরিবর্তন হতে হবে। আর কেবল আপনাদের বিচারই আসল কথা।’

প্রধানমন্ত্রী হওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল অর্থনীতিকে স্থিতিশীল করা সেকথা উল্লেখ করে সুনাক বলেন, মুল্যস্ফীতিকে সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রায় নিয়ে এসেছেন তিনি। মর্টগেজের হার কমে আসছে এবং প্রবৃদ্ধিও ফিরে এসেছে।

ভাষণে নতুন প্রধানমন্ত্রী হতে চলা লেবার নেতা কিয়ার স্টারমারেরও প্রশংসা করেছেন সুনাক। তিনি বলেন, লেবার পার্টি প্রতিপক্ষ হিসাবে নির্বাচনে দাঁড়িয়েছে। কিন্তু দলের নেতা স্টারমার একজন ভদ্র, জনহিতৈষী মানুষ। আমি তাকে সম্মান করি।

সূত্র: বিবিসি