“অগাস্টের মধ্যে মোদী সরকারের পতন”-বড় দাবি করলেন লালু প্রসাদ যাদব

নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের পতন হবে আগস্টের মধ্যে। শুক্রবার এমনই চাঞ্চল্যকর দাবি করলেন রাষ্ট্রীয় জনতা দলের প্রধান ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব।
তিনি বলেন, ‘আমি সমস্ত দলের কর্মীদের প্রস্তুত থাকার জন্য আবেদন জানাচ্ছি, কারণ নির্বাচন যে কোনও সময় হতে পারে। দিল্লিতে মোদীর সরকার খুব দুর্বল এবং এটির অগাস্টের মধ্যে পতন ঘটতে পারে।’
দিন কয়েক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় দফার সরকারের স্থায়িত্ব নিয়ে প্রকাশ্যেই প্রশ্ন তোলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে।
খাড়্গে বলেন, ‘এনডিএ কোনও রকমে সরকার গড়েছে। ভুল করে। সরকার গড়ার জন-আদেশ নরেন্দ্র মোদী পাননি। তাঁর সরকার সংখ্যালঘু। ফলে যেকোনও সময়ে ওই সরকারের পতন ঘটবে।’
#WATCH | Former Bihar CM and RJD chief Lalu Prasad Yadav says, "I appeal to all party workers to be ready, as elections can happen anytime. Modi's government in Delhi is very weak and it can fall by August…" pic.twitter.com/WHK832xH62
— ANI (@ANI) July 5, 2024
খাড়্গে বলেন, ‘আমরা চাইব সরকারটা চলুক। দেশের জন্য সেটা ভালো। আমরাও চাই একসঙ্গে সরকার চালাতে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর অভ্যাসটাই এমন যে যা ঠিকঠাক চলে, তাকে চলতে দেন না। তবে আমাদের পক্ষ থেকে বলতে পারি, দেশকে শক্তিশালী করার জন্য আমরা সরকারের সঙ্গে সহযোগিতা করব।’