দরিদ্রদের জন্য সুখবর! সস্তায় ওষুধ ও স্যানিটারি প্যাড পাওয়া যাবে মোদী সরকারের এই ওষুধের দোকানে

অনেক সময় ওষুধের অসম্ভব দামের কারণে দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের চিকিৎসা মাঝপথেই থেমে যায়। কিন্তু মোদী সরকার সকলের কথা মাথায় রেখে চালু করেছে দারুণ প্রকল্প “প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র”।

এই কেন্দ্রগুলোতে ৫০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাওয়া যায় প্রাণ বাঁচানোর ওষুধ। শুধু ওষুধই নয়, মহিলাদের জন্য মাত্র ১ টাকায় স্যানিটারি প্যাডও পাওয়া যায়।

কিন্তু তথ্যের অভাবে অনেকেই এখনো এই কেন্দ্রগুলোর সুবিধা সম্পর্কে জানেন না।

আজই জেনে নিন এই কেন্দ্রগুলো সম্পর্কে সবকিছু:

কোথায় পাবেন এই কেন্দ্র?

প্রতিটি শহরেই তৈরি করা হয়েছে “প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র”।প্রতি শহরে অন্তত দুই থেকে পাঁচটি এই ধরণের কেন্দ্র রয়েছে।

কোন ধরণের ওষুধ পাওয়া যায়?

প্রায় সকল ধরণের জরুরি ওষুধই এখানে ৫০ থেকে ৯০ শতাংশ ছাড়ে পাওয়া যায়।
বিশেষ করে দীর্ঘমেয়াদী রোগের ওষুধ, যেমন ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, ক্যান্সারের ওষুধ এখানে অনেক কম দামে পাওয়া যায়।

স্যানিটারি প্যাড:
মহিলাদের জন্য মাত্র ১ টাকায় স্যানিটারি প্যাড পাওয়া যায়।বাজারে পাওয়া স্যানিটারি প্যাডের তুলনায় এটি স্বাস্থ্যের জন্যও ভালো।

প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রে পাওয়া ওষুধগুলো পেটেন্ট ওষুধের মতোই কার্যকর।এর পার্শ্বপ্রতিক্রিয়া অনেক কম।স্যানিটারি প্যাডগুলোতে কোনো রাসায়নিক নেই, তাই স্বাস্থ্যের জন্য ভালো।
আজই নিকটস্থ প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রে যান এবং সস্তায় ওষুধ ও স্যানিটারি প্যাড কিনুন।