BigNews: জেলেই ফিরতে হবে কেজরিকে, আবেদন শুনল না সুপ্রিম কোর্ট

নির্বাচনে প্রচারের জন্য অরবিন্দ কেজরিওয়াল অন্তর্বর্তী জামিনে তিহার জেল থেকে মুক্তি লাভ করেছেন। তবে সেই মেয়াদ আর কিছুদিনের মধ্যেই শেষ হতে চলেছে। ভোটার ফলাফলের আগে আগামী ২ জুন ফের তাকে করতে হবে আত্মসমর্পন। তাই এবার কেজরিয়াল অন্তর্বর্তী জামিনের মেয়াদ ৭ দিন বাড়ানোর জন্য সুপ্রিমকোর্টের কাছে আবেদন করলেন মুখ্যমন্ত্রী।

গ্রেফতার হওয়ার পর থেকে অরবিন্দ কেজরিওয়ালের ৭ কেজি ওজন কমে গেছে। এমনকি চিকিৎসকরা জানিয়েছে যে আপ প্রধানের শরীরে কেতন লেভেল বৃদ্ধি পেয়েছে।

অপরদিকে AAP সূত্রে জানা যাচ্ছে যে অরবিন্দ কেজরিওয়াল হয়তো গুরুত্বপূর্ণ কোনো জটিল অসুখে ভুগছেন। যার চিকিৎসার প্রয়োজন দ্রুত। আর সেই কারণেই অন্তর্বর্তী জামিনের আবেদন আরও ৭ দিন বাড়িয়ে দেয়ার আবেদন করা হয়েছে সুপ্রিমকোর্টে।

AAP এর পক্ষ থেকে জানানো হয়েছে কেজরিওয়ালের PET-CT স্ক্যান করানোর প্রয়োজন। আর সেই পরীক্ষা গুলো করতে হলে চিকিৎসকদের পরামর্শ মতো কমপক্ষে ৭ দিনের প্রয়োজন। আর সেই কারণেই আরও কিছুদিন জামিনের মেয়াদ বৃদ্ধির জন্যে আবেদন করা হয়েছে সুপ্রিমকোর্টে।

কিন্তু, সেই আবেদনে এখনই শুনানি করতে রাজি হল না দেশের শীর্ষ আদালত। ১ জুন শেষ হচ্ছে তাঁর অন্তর্বর্তী জামিনের মেয়াদ। পরদিনই তাঁকে আত্মসমর্পণ করতে হবে।

গত ১০ মে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। তবে ২ জুন তাঁকে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়।