‘বাংলা ও বাঙালি’-কে নিয়ে ‘প্রতিশ্রুতির ফোয়ারা’-জেনেনিন বাংলা নিয়ে আজ কি বললেন মোদী

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।

আজ ফের ভাষণে বাংলা ও বাঙালিদের জন্য প্রতিশ্রুতির ফিয়ারা ছোটালেন প্রধানমন্ত্রী মোদী। ‘বিকশিত বাংলা’-র জন্য তিনি সমস্ত ক্ষমতা লাগিয়ে দেবেন, মথুরাপুরের মাটিতে দাঁড়িয়ে এমনই মন্তব্য করলেন নমো।

মথুরাপুরের সভা থেকে মোদীর ‘মনের কথা’, ‘বাংলা থেকে এবার অনেক বেশি আসন চাই।’

নমো বলেন, ‘পঞ্চম থেকে বিশ্বের তৃতীয় বড় অর্থনীতি হতে চলেছে ভারত। আর সেই জন্য বিকশিত বাংলার প্রয়োজন। চার জুন থেকেই বিকশিত ভারত নির্মাণ হবে। আমি বিকশিত বাংলা তৈরি করার জন্য সমস্ত ক্ষমতা লাগিয়ে দেব।’

মোদির ভাষণ প্রসঙ্গে রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশ বলছেন যে বাংলায় শেষ প্রচারে এসে শুরু থেকে শেষ পর্যন্ত মডুর মুখে শোনা গিয়েছে শুধু বাংলা আর বাঙালিদের জন্য প্রতিশ্রুতি। এখন দেখার মোদির এই আবেগঘন ভাষণের ফলাফল কেমন হয় ৪ জুন।