জুন মাস থেকে বদলে যাচ্ছে এই নিয়মগুলি, কড়কড়ে ২৫ হাজার টাকার জরিমানা গুনতে না চাইলে পড়ুন

নতুন মাস, নতুন নিয়ম! দেখতে দেখতেই জুন মাসের দরজায় কড়া নাড়ছে। ব্যাংকিং, আধার, প্যান, রান্নার গ্যাস – প্রতি মাসের শুরুতেই আমাদের জীবনে নেমে আসে নতুন নিয়মকানুন। এই জুন মাস-ও ব্যতিক্রম হবে না।

আপনার যদি এই নিয়ম পরিবর্তন সম্পর্কে ধারণা না থাকে, তাহলে বড় বিপদে পড়তে পারেন। তাই মাস শুরুর আগেই জেনে নিন কী কী পরিবর্তন আসছে:

১. ড্রাইভিং লাইসেন্স:

সড়ক পরিবহন ও হাইওয়েজ মন্ত্রক ড্রাইভিং লাইসেন্সের নিয়মে বড়সড় পরিবর্তন এনেছে।আগামী ১ জুন থেকে সরকারি আরটিও-তে আর ড্রাইভিং টেস্ট দিতে হবে না।প্রাইভেট ট্রেনিং সেন্টার-এই ড্রাইভিং টেস্ট হবে এবং লাইসেন্সের সার্টিফিকেটও দেওয়া হবে।

গাড়ি নিয়ে রেষারেষি করলে ১ হাজার থেকে ২ হাজার টাকা জরিমানা।নাবালক গাড়ি চালালে ২৫ হাজার টাকা জরিমানা, গাড়ির রেজিস্ট্রেশন বাতিল এবং ২৫ বছর বয়স পর্যন্ত লাইসেন্স বন্ধ।দূষণ নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ। ১ জুন থেকে ৯ লক্ষেরও বেশি সরকারি বাস ও গাড়ি বাতিল।এই নতুন নিয়মগুলি সম্পর্কে আরও বিস্তারিত জানতে, নির্ভরযোগ্য সরকারি ওয়েবসাইটগুলি দেখুন।

মনে রাখবেন, নিয়মকানুন মেনে চললেই আমাদের সকলের জীবন হবে আরও নিরাপদ ও সুন্দর।