রেমালের দাপট কমে গেল, বৃষ্টির পরিবর্তে বাড়তে থাকবে রোদের তেজ! ফের তাপপ্রবাহের সতর্কতা

ঘূর্ণিঝড় রেমালের প্রভাব মঙ্গলবার সকাল থেকে কমতে শুরু করেছে। রবিবার বিকেলের পর থেকে রেমালের প্রভাব টের পাওয়া গেলেও, মঙ্গলবার সকাল থেকে রোদের তেজ বাড়তে থাকে। সোমবার বিকেল অবধি চলেছে বৃষ্টি। টানা বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গে গরমের তেমন দাপট দেখা যাচ্ছে না।

আজ থেকে দক্ষিণবঙ্গে আর কোনও সতর্কতা থাকবে না। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আজ থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে শুরু করবে।

সোমবার কলকাতার সর্বাধিক তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস কম।
মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে এবং আগামী কয়েকদিনে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস অবধি বাড়তে পারে।

আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সকল জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।তবে গত দু’দিনের মতো ভারী বর্ষণ নয়, আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।সেই সঙ্গেই দোসর হতে পারে ঝোড়ো হাওয়া।আগামী শনিবার অবধি দক্ষিণের সকল জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

রেমালের প্রভাব কমেছে এবং আজ থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে।আজ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়বে।