বিবাহ মঞ্চে স্ত্রীকে চুমু বরের! রণক্ষেত্র বিয়ের আসর, দুই পক্ষের তুমুল মারামারি

উত্তর প্রদেশের হাপুরের অশোক নগরে একটি বিয়ের আসরে স্ত্রীকে চুমু খেয়েছিলেন বর।এই ঘটনাকে কেন্দ্র করে বর-কনে উভয়পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক ও মারামারি শুরু হয়।মারামারিতে বরের বাবা সহ ছয়জন আহত হন।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুই পরিবারের সাতজনকে আটক করেছে।

হাপুরের অশোক নগরে সোমবার রাতে দুই বোনের বিয়ের আয়োজন করা হয়েছিল। প্রথম বোনের বিয়ে নির্বিঘ্নে সম্পন্ন হয়। কিন্তু দ্বিতীয় বোনের বিয়ের ভারমালা অনুষ্ঠানের সময় বর স্ত্রীকে সর্বসমক্ষে চুমু খান। এতে ক্ষুব্ধ হয়ে কনেপক্ষের আত্মীয়-স্বজনরা বরপক্ষের উপর হামলা চালায়।

দুই পক্ষের মধ্যে তুমুল মারামারি শুরু হয়। বরের বাবা সহ ছয়জন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

কনেপক্ষের অভিযোগ, বর জোর করে কনেকে চুমু খেয়েছে। অন্যদিকে, বরের বক্তব্য, ভারমালা অনুষ্ঠানে সদ্য বিবাহিত স্ত্রীই তাকে চুমুর জন্য অনুরোধ করেছিলেন।

হাপুর পুলিশ অফিসার রাজকুমার আগরওয়াল জানিয়েছেন, এখনও পর্যন্ত কোন পরিবারের তরফেই লিখিত অভিযোগ দায়ের হয়নি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। অনেকেই এই ঘটনার নিন্দা জানাচ্ছেন।