ডিগ্রি নিয়ে হলফনামায় ‘ভুয়ো তথ্য’ হিরণের? কমিশনে গেলো AAP, পালটা জবাব বিজেপি প্রার্থীর

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।
আর এবার ঘাটাল লোকসভা কেন্দ্রের জন্য হিরণের প্রার্থী পদের জন্য জমা দেওয়া হলফ নামে তার ডিগ্রি নিয়ে প্রসহ্য তুললো আপ। দাবি তুললো তার প্রার্থী পদের হলফনামা বাতিলের।
আপ জানিয়েছে হিরণ তার হলফনামায় জানিয়েছেন যে তিনি খড়গপুর আইআইটি থেকে গবেষণা করার তথ্য উল্লেখ করেছেন। তবে আপের তরফে দাবি করা হয়েছে, সেই তথ্য ভুয়ো।
যদিও হিরণের পালটা যুক্তি, ‘পিএইচডি-র ডিগ্রি না থাকলে তো আর পোস্ট পিএইচডি করা যায় না। এটুকু জ্ঞান যাদের না থাকে তাদের সম্পর্কে আর কী কথা বলব! যদি কারও কোনও সন্দেহ থাকে তাহলে সোজা কোর্টে চলে যান। সেখানে গিয়ে আমার নামে মামলা করুন। বাকি আইন আইনের পথে চলবে।’
তিনি আরও বলেন, ‘ভারতে যাঁরা রাজনীতি করেন তাঁরা অনেকেই পোস্ট পিএইচডি করেননি। তাই তাঁরা ফর্ম্যাট জানেন না। বিশ্বের যে কোনও বিশ্ববিদ্যালয়ে যখন কেউ পিএইচডি করার পর পোস্ট পিএইচডি করে তা স্পনসর হয়। কোনও একটি ইন্ডাস্ট্রি এই সমস্ত বিশ্ববিদ্যালয়কে তাঁদের আগ্রহের জায়গা থেকে টাকা দেয় গবেষণার জন্য এবং বিশ্ববিদ্যালয় সেই বেসরকারি স্পনসরের টাকায় গবেষণা করে। সেই ফর্ম্যাটটা অনেকর অজানা।’