“কমেডি উইথ কঙ্গনা ভালোই চলবে” -কঙ্গনাকে কটাক্ষ কংগ্রেস প্রার্থী বিক্রমাদিত্য সিংএর

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।

আর এবার কঙ্গনাকে নিয়ে কটাক্ষ করলেন হিমাচলের মান্ডি অঞ্চলের কংগ্রেস প্রার্থী বিক্রমাদিত্য সিং।

প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পর থেকেই চর্চায় রয়েছেন কঙ্গনা রানাউত। বলিউডের এই অভিনেত্রী নিজের একের পর এক মন্তব্যের জন্য খবরের শিরোনামে এসেছেন।

বিক্রমাদিত্য সিং বলেন, ‘আমি তাঁকে যা প্রশ্নই করি না কেন, উনি সর্বদাই মহিলা বিরোধী মন্তব্য নিয়ে সরব হন। হিমাচল প্রদেশে ওঁর এন্টারটেনমেন্ট সমাপ্ত। এমন এমন মন্তব্য করেছেন হিমাচলের মানুষ হাসি চেপে রাখতে পারছে না। কমেডিয়ান কপিল শর্মাকে কড়া টক্কর দিতে পারতেন উনি।’ কংগ্রেস প্রার্থী আরও বলেন, ‘৪ জুনের পর ওঁর মুম্বই ফিরে যাওয়া উচিত। সিনেমা করুন অথবা কমেডি শো শুরু করুন। কমেডি উইথ কঙ্গনা ভালোই চলবে।’

কঙ্গনা রানাউত এর আগে বলেছিলেন, ‘বিগড়ে যাওয়া রাজকুমার। ওঁর মা ওঁকে মানুষ করতে পারেননি। কী ভাবে মহিলাদের সম্মান করতে হবে তা শেখাননি।’