ট্রেনে টিকিট ছাড়া ভ্রমণ? এবার ধরা পড়লে জরিমানা! কড়া নজরদারি চলছে রেলের

উত্তর পূর্ব সীমান্ত রেল (NFR) নিয়মিত টিকিট পরীক্ষার অভিযান চালিয়ে প্রকৃত যাত্রীদের জন্য ঝামেলামুক্ত ও আরামদায়ক ভ্রমণ এবং উন্নত পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে। টিকিটবিহীন ও অনিয়মিত ভ্রমণকারীদের বিরুদ্ধে ক্রমাগত নজরদারী চালানো হচ্ছে যাতে প্রকৃত যাত্রীদের অসুবিধার কারণ হয় এমন কার্যকলাপকে নিরুৎসাহিত করা যায়।

২০২৪ সালের ১ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত এই ধরনের অভিযানের মাধ্যমে টিকিটবিহীন ভ্রমণকারীদের কাছ থেকে ১০.৬৫ কোটি টাকারও বেশি অর্থ আদায় করা হয়েছে।

৭৯৩১৭০ জন টিকিটবিহীন/অনিয়মিত যাত্রী চিহ্নিত করা হয়েছে।অপরাধীদের কাছ থেকে এবং ভাড়া ও জরিমানা আদায় হিসেবে ৬৬.২৭ কোটি টাকারও বেশি আয় করা হয়েছে। ৭৭৮৮০৮ টি ঘটনা থেকে ৬২.৯৮ কোটি টাকা আদায় করা হয়েছিল।

১৪৩৬২ টি বেশি ঘটনা শনাক্ত করা হয়েছে। অপরাধীদের কাছ থেকে জরিমানা ও ভাড়া বাবদ ৫.২৩% অধিক আয় করা হয়েছে।

উত্তর পূর্ব সীমান্ত রেল সাধারণ মানুষকে অনুরোধ করে:
উপযুক্ত ও বৈধ টিকিট এবং বৈধ পরিচয়পত্র সাথে ভ্রমণ করুন।অসুবিধা এড়াতে দেশের যেকোনো প্রান্ত থেকে আনরিজার্ভড টিকেটিং সিস্টেম (ইউটিএস) মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে নিজেদের স্মার্টফোন থেকে অসংরক্ষিত টিকিট ক্রয় করুন।ইউটিএস অ্যাপ্লিকেশন অ্যানড্রয়েড ও অ্যাপল উভয় অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে।

উপযুক্ত টিকিট ছাড়া অথবা অনুমোদিত দূরত্বের বাইরে ভ্রমণ করলে অতিরিক্ত শুল্ক এবং ভাড়া আরোপ করা হতে পারে।
যাত্রী যদি অর্থ পরিশোধে ব্যর্থ বা অস্বীকার করেন তবে তিনি খেলাপি হিসেবে বিবেচিত হবেন এবং রেলওয়ে আইন ১৯৮৯ এর প্রাসঙ্গিক ধারাগুলির অধীনে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।