রামকৃষ্ণ মিশনে হামলার জন্য গ্রেফতার ৫ জন, অভিযুক্ত KGF গ্যাং!

শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনে মধ্যরাতে হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত প্রদীপ রায় এখনও পলাতক। সূত্রের খবর, এই হামলার পেছনে ‘কেজিএফ গ্যাং’-এর জড়িত থাকার সম্ভাবনা রয়েছে।
‘কেজিএফ গ্যাং’ কারা?
‘কেজিএফ গ্যাং’ দক্ষিণী চলচ্চিত্র ‘কেজিএফ: চ্যাপ্টার ১’ থেকে অনুপ্রাণিত হয়ে গঠিত একটি দুষ্কৃতী চক্র। জমি দখল, চাঁদাবাজি, হামলা-মামলা সহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত এই গ্যাং।
সূত্রের খবর অনুযায়ী, KGF জমি দখল, চাঁদাবাজি, এবং সহিংসতার জন্য কুখ্যাত।যেকোনো অপরাধের জন্য ‘মাসলম্যান’ সরবরাহ করে এই গ্যাং।শিলিগুড়িতে জমি দখলের কাজেও এদের জড়িত থাকার অভিযোগ রয়েছে।
হামলার ঘটনা:
গত শনিবার রাত সাড়ে ৩টে নাগাদ, জনা পঁত্রিশ জন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে রামকৃষ্ণ মিশনে হামলা চালায়।সন্ন্যাসীদের উপর নির্যাতন চালিয়ে তাদের বাইরে বের করে দেওয়া হয়।অভিযোগে আরও বলা হচ্ছে, ৫ সন্ন্যাসী ও নিরাপত্তারক্ষীদের জবরদস্তি করে নিয়ে যাওয়া হয়েছিল।
তদন্ত চলছে:
পুলিশ ঘটনার তদন্ত করছে।রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে।এই ঘটনায় প্রদীপ রায় ও KGF গ্যাং-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।