ইতিহাসের আজকের দিনের কিছু উল্লেখনীয় গুরুত্ত্বপূর্ন ঘটনা (২২ মে)

আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-
ইতিহাসের পাতায় আজকের দিনটি:
ঘটনাবলি:
১৫৪৫ – আফগান সম্রাট শের শাহ নিহত হন।
১৭১২ – ষষ্ঠ ক্যারেল হাঙ্গেরির রাজা হিসেবে অভিষিক্ত
১৭৪৬ – রাশিয়া ও অস্ট্রিয়া সহযোগিতা চুক্তি স্বাক্ষর।
১৮০৩ – কানেকটিকাটে প্রথম পাবলিক লাইব্রেরি উদ্বোধন।
১৮৯৭ – টেমস নদীর তলদেশে ব্লাক ওয়াল টানেল আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়।
১৯২৭ – চীনের নানশানে প্রচণ্ড ভূমিকম্পে দুই লাখ লোকের প্রাণহানি।
১৯৩৯ – জার্মানির বার্লিনে ইতালি ও জার্মানির মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত।
১৯৭২ – সিলোনের নাম শ্রীলঙ্কা রাখা হয় এবং দেশটি প্রজাতন্ত্র ঘোষিত হয়।
১৯৯০ – উত্তর ও দক্ষিণ ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ ঘোষণাপত্রে দুই ইয়েমেনকে একত্রীকরণের কথা ঘোষণা করেন।
১৯৯৪ – সম্মিলিত জার্মানির প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন রোমান হারজগ।
২০০৪ – ভারতের কংগ্রেস জোটের মনোনীত দেশটির ১৭তম প্রধানমন্ত্রী হিসেবে ড. মনমোহন সিং শপথ গ্রহণ করেছিলেন।
জন্ম:
১৭৭০- রাজকুমারী এলিজাবেথ।
১৭৭২ – রাজা রামমোহন রায়, প্রথম ভারতীয় ধর্মীয়-সামাজিক পুনর্গঠন আন্দোলন ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা এবং বাঙালি দার্শনিক।
১৮২২ – কিশোরীচাঁদ মিত্র, বাঙালি লেখক, সমাজকর্মী।
১৮৫৯ – আর্থার কোনান ডয়েল, স্কটিশ সাহিত্যিক, শার্লক হোম্সের গল্পসমূহের জন্য বিখ্যাত।
১৯০৭ – অ্যার্জে, বেলজীয় কমিক্স লেখক ও চিত্রকর।
১৯০৭ – লরন্স অলিভিয়ে, ইংরেজ অভিনেতা ও পরিচালক।
১৯১৭ – সুনীতি চৌধুরী ঘোষ, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নারী বিপ্লবী।
১৯৪৬ – জর্জ বেস্ট, আইরিশ ফুটবলার।
মৃত্যু:
১১৫৭ – জাপানের সম্রাট গো-রেইজেই।
১৫৪৫ – আফগান সম্রাট শের শাহ।
১৮৮৫ – ভিক্টর হুগো, ফরাসি সাহিত্যক, রাজনীতিবিদ এবং মানবাধিকার কর্মী।
১৮৯৮ – এডওয়ার্ড বেলামি, মার্কিন লেখক এবং সমাজতন্ত্রী
১৯৬৬ – টম গডার্ড, বিখ্যাত ইংরেজ ক্রিকেটার।
১৯৬৭ – মার্কিন কবি ল্যাংস্টন হিউজ।
১৯৯১ – শ্রীপাদ অমৃত ডাঙ্গে, ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ও ট্রেড ইউনিয়ন নেতা।
২০১১ -চিদানন্দ দাসগুপ্ত, ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, চলচ্চিত্র সমালোচক, চলচ্চিত্র ইতিহাসবিদ।
২০১৮ – তাজিন আহমেদ, বাংলাদেশি অভিনেত্রী, সাংবাদিক ও উপস্থাপক।
দিবস:
বিশ্ব জীববৈচিত্র্য দিবস