হুবহু এক! লাখ টাকার জাল নোট সহ দুই কারবারি হলো গ্রেফতার!

সোমবার ভোররাতে কালিয়াচক থানার চরিঅনন্তপুরের সারদাহ মোড় এলাকা থেকে ৯৮ হাজার পাঁচশো টাকার জাল নোট সহ দুই যুবককে গ্রেফতার করেছে এস টি এফ।

গ্রেফতারকৃতরা:
ইনজামুল হক: মোহব্বতপুর এলাকার বাসিন্দা
মানিক শেখ: কালিয়াচকের কামাত এলাকার বাসিন্দা

সোর্সের খবরের ভিত্তিতে এস টি এফ টিম সোমবার ভোররাতে ওই এলাকায় অভিযান চালায়।মোটরসাইকেলে চলাচল করার সময় সন্দেহজনক আচরণে দুই যুবককে আটক করা হয়।তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৫০০ টাকার মোট ১৯৭ টি জাল নোট উদ্ধার করা হয়।ধৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা জাল নোট পাচারকারী চক্রের ক্যারিয়ার হিসেবে কাজ করত।ধৃতদের সোমবারই আদালতে পেশ করা হয় এবং পুলিশ হেফাজতে পাঠানো হয়।

ধৃতরা দুজনেই ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার বাসিন্দা।পুলিশের ধারণা, জাল নোটগুলি সীমান্তের ওপার থেকে আনা হয়েছে।জাল নোট পাচার চক্র সম্পর্কে আরও তথ্য জানার জন্য ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।

এই ঘটনায় মালদহ পুলিশ উদ্বিগ্ন। কারণ, মাঝে বেশ কিছুদিন ধরে জাল নোট উদ্ধারের ঘটনা কমে গিয়েছিল। ধৃতদের জেরা করে জাল নোট পাচার চক্রের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবে পুলিশ।