“চৌরাস্তায় দাঁড়িয়ে কাপড় খুলে নেব”-থানার IC-কে ‘হুমকি’ দিলেন দিলীপ ঘোষ

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।

আর এবার বর্ধমান থানার IC কে সরাসরি হুমকি দিলেন বিজেপির সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ।

তিনি বলেন ”বাতিলও করছে,আগের দিন রাতের বেলা। আপনি আর পরের দিন কিছুই করতে পারবেন না। আমি তো রোজ এসব ছেড়ে দিয়ে থানা, বিডিও,ডিএম ঘেরাও করব, আর কিছু করব না। শেষের দিকে ওর দম বন্ধ করে দেব। ….-দের ঘর থেকে বেরতে দেব না। কেমন চামচাগিরি করে দেখব।’

অপর কণ্ঠ- ‘আইসি বলছে থানার পারমিশন নেই’।

সেই সময় রেগে গিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘ওর বাপের জমিদারি নাকি! কাপড় খুলে দেব চৌরাস্তায় নিয়ে এসে। দিলীপ ঘোষ পাঁচ বছর এখানে থাকবে, ঘর থেকে বের হতে দেব না ওকে। লোক পাঠাও, তুমি নিজে যাও, দেবেন কিনা? চমকিয়ে কথা বল। পুলিশ কি ভদ্রলোক নাকি? ছোটলোকদের সঙ্গে যেভাবে কথা বলতে হয় পুলিশের সঙ্গে সেভাবে কথা বলবে। সব কটা তোলাবাজ,যত দাগি, পুলিশ সবচেয়ে বড় ক্রিমিনাল আজ পশ্চিমবাংলায়।’

দিলীপের সংযোজন, ‘নিজেরা কোনওদিন নিয়ম মানে না। আমি কেন নিয়ম মানব? দরকার পড়লে তুমি আজ থানায় যাও বা ফোন কর, দিলীপদা বলেছে আজ যা প্রোগ্রাম আছে তা দিলীপদা বাতিল করবে না। আপনারা কী করবেন ঠিক করুন। এই ভাষায় কথা বলতে শিখুন। আর আমি করব, পারলে আটকান।’

তিনি বলেন, ‘ বাড়িতে লিফলেট দিচ্ছে আর আই সি এসে জিজ্ঞেস করছে, পারমিশন নিয়েছেন? … …. জমিদারি! তার পারমিশন নিতে হবে লোকের বাড়িতে গেলে। আমি বাজারে বেরিয়ে দোকানদারের সঙ্গে কথা বলবো তার পারমিশন নিতে হবে?’

আরও বলেন, ‘আইসি কত বড় চামচা হয়েছে দেখছি, কী করে সারা জীবন চাকরি করে দেখি। আইসিকে রাস্তায় আটকাব লোক দিয়ে। রাস্তায় বেরোলেই ওকে আটকাব। গাড়ি থেকে বের করে ওর কাপড় খুলব। দিলীপ ঘোষকে ও চেনে না এখনও….। ভাবছে এক মাস দেড় মাস পরে দিলীপ ঘোষ চলে যাবে। দিলীপ ঘোষ পাঁচ বছর থাকবে। রাস্তায় জুতোপেটা করব। আমি ভদ্র আছি বলে ভাববে যা ইচ্ছে তাই করে নেবে। ‘