ইতিহাসের আজকের দিনের উল্লেখনীয় কিছু গুরুত্বপূর্ণ ঘটনা (৯ মে)

আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-
ইতিহাসের পাতায় আজকের দিনটি:
ঘটনাবলি:
১৫০২: ক্রিস্টোফার কলম্বাস তার চতুর্থ অভিযাত্রা শুরু করেন।
১৫০৯: নতুন পৃথিবীর সন্ধানে কলম্বাসের কাদিজ থেকে চতুর্থ এবং সর্বশেষ অভিযাত্রা শুরু।
১৫৭৩: ডিউক হেনরি পোল্যান্ডের রাজা নির্বাচিত।
১৭৮৮: ব্রিটেনের ক্রীতদাস প্রথা বিলোপের জন্য পার্লামেন্টে বিল পাস।
১৮৭৪: বোম্বেতে প্রথম ঘোড়ায় টানা ট্রাম চালু।
১৮৭৯: নারী সচেতনতা প্রসারকল্পে কেশবচন্দ্র সেন আর্য নারীসমাজ প্রতিষ্ঠা করেন।
১৯৩৬: ইতালি-ইথিওপিয়া একত্রীভুক্ত। রাজা তৃতীয় ভিক্টর এমানয়েল নিজেকে সম্রাট ঘোষণা করেন।
১৯৪৫: নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয় অর্জনের মাধ্যমে দ্বিতীয় মহাযুদ্ধের অবসানে বিশ্বে বিজয়োৎসব পালিত হয়।
১৯৫৫: ঠান্ডা বা স্নায়ুযুদ্ধের সময় পশ্চিম জার্মানির ন্যাটোয় যোগদান।
১৯৬০: বিশ্ব খাদ্য ও ড্রাগ প্রশাসন ঘোষণা করে–জন্মনিয়ন্ত্রণের জন্য বড়ি ব্যবহার করা যাবে।
১৯৬৬: চীন তৃতীয়বারের মতো পারমাণবিক বিস্ফোরণ ঘটায়।
১৯৬৭: জাকির হোসেন ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন।
১৯৮৪: অক্সিজেন না নিয়েই এভারেস্ট জয় করেন ফু দোর।
১৯৯২: আর্মেনিয়ার সেনাবাহিনী আজারবাইজান প্রজাতন্ত্রের ওপর হামলা চালায়।
১৯৯৪: নেলসন ম্যান্ডেলা বর্ণবৈষম্যহীন দক্ষিণ আফ্রিকার প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৯৬: ১৫ বছর পর উগান্ডায় প্রথম প্রেসিডেন্ট নির্বাচন।
১৯৯৭: জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে লিবীয় নেতা গাদ্দাফির নাইজেরিয়া গমন।
২০০৪: চেচেন প্রেসিডেন্ট আখমাদ কাদিরভকে হত্যা করা হয় ভিআইপি স্টেজের নিচে মাইন পুঁতে রেখে। এ সময় তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবসের সেনা কুচকাওয়াজ দেখছিলেন।
জন্ম:
১৪৫৪: আমেরিগো ভেসপুসি, ইতালীয় ব্যবসায়ী, অভিযাত্রী, নৌবিশারদ ও মানচিত্র নির্মাতা।
১৫৪০: মেওয়ারের শিশোদিয়া রাজবংশের হিন্দু রাজপুত রাজা মহারাণা প্রতাপ সিং।
১৮০০: আমেরিকার দাস বিদ্রোহের নেতা জন ব্রাউন।
১৮৬৬: ভারতের স্বাধীনতা আন্দোলনের রাজনৈতিক নেতা ও বিশিষ্ট সমাজ সংস্কারক গোপালকৃষ্ণ গোখলে।
১৮৯৫: রিচার্ড বার্থেলমেস, মার্কিন অভিনেতা।
১৯০৭: জ্যাকি গ্র্যান্ট, ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার ও ধর্মপ্রচারক।
১৯০৯: জ্ঞানপ্রকাশ ঘোষ হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের (ফারুকাবাদ ঘরানার) সংগীতশিল্পী।
১৯৩২: কনরাড হান্ট, ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার।
১৯৩৬: গ্লেন্ডা জ্যাকসন, ইংরেজ অভিনেত্রী ও রাজনীতিবিদ।
১৯৪৩: মরিস ফস্টার, ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার।
১৯৫১: কেভিন কিগান, ইংরেজ ফুটবলার ও ম্যানেজার।
১৯৫৯: অ্যান্ড্রু জোন্স, নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার।
১৯৮৬: জেনি গান, ইংরেজ আন্তর্জাতিক প্রমীলা ক্রিকেটার।
মৃত্যু:
১৮০৫: জার্মান লেখক, কবি, নাট্যকার ইহুয়ান ফেডারিক শিলার।
১৯০৩: পল গোগাঁ, প্রখ্যাত ফরাসি চিত্রকর।
১৯৩১: আলবার্ট আব্রাহাম মাইকেলসন, মার্কিন পদার্থবিদ।
১৯৭১: পূর্ণেন্দু দস্তিদার, লেখক ও রাজনীতিবিদ।
১৯৮৫: এডমন্ড ওব্রায়েন, মার্কিন অভিনেতা।
১৯৮৬: তেনজিং নোরগে নেপালি শেরপা পর্বতারোহী ও এডমন্ড হিলারির সঙ্গে প্রথম এভারেস্ট শৃঙ্গজয়ী।
১৯৯৮: তালাত মাহমুদ, ভারতীয় গজল গায়ক।
২০০৯: ড. এম এ ওয়াজেদ মিয়া, বাংলাদেশি পরমাণুবিজ্ঞানী।