OMG! জিমের মধ্যে তরুণীকে বেধড়ক মার, ভিডিয়ো ভাইরাল, গ্রেফতার ট্রেনার

মানুষ এখন দিনের বেশিরভাগ অবসর সময় টা সোশ্যাল মিডিয়াতে কাটাতে ভালোবাসে। আর সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও মানুষকে দেয় মন ভালো করা এক বিনোদন। প্রতিদিনিই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন ভিডিও কেউ তাদের নাচ ,গান , কবিতা -র ভিডিও প্রকাশ করে তাদের প্রতিভার পরিচয় প্রদান করেন। আবার কেউ বিভিন্ন মজার ও মোটিভেশন ভিডিও বানিয়ে মানুষের মধ্যে তার প্রভাব বিস্তার করেন।
টিভির পর্দা ছেড়ে মানুষের কাছে এখন আপন হয়ে উঠছে মোবাইলের পর্দা। আর মোবাইলের পর্দায় চোখ রেখে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাইরাল ভিডিও দেখে মানুষের দিন কাটে এখন দারুন ভাবে। কারণ সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনিই নতুন নতুন কিছু ভিডিও ভাইরাল হয়। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যায় –
জিমের মধ্যে মাটিতে ফেলে এক তরুণীকে এলোপাথাড়ি মারধর করছেন ঊর্ধাঙ্গ অনাবৃত পেশিবহুল এক যুবক। ঠেকানোর কেউ নেই আশপাশে। মাটিতে পড়ে অসহায় ভাবে মার খাচ্ছেন তরুণী। এমনই এক ভিডিয়ো এক্স হ্যান্ডেল এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অভিযুক্ত যেখানকারই হোক, খুঁজে বের করে দ্রুত গ্রেপ্তার ও যথোপযুক্ত সাজার জোরালো দাবি তুলেছিলেন নেটিজেনদের অনেকেই।
This footage is from Bodylab Power Gym Ranaghat West Bengal. The trainer is seen physically abusing a woman. She is crying for help but to no avail. How long before public spaces can actually provide a safe environment to women? Such incidents should be taken with utmost gravity… pic.twitter.com/HePYdfBbd1
— ruchi kokcha (@ruchikokcha) May 5, 2024
প্রাথমিক ভাবে জানা যায়, এটা রানাঘাটেরই একটি জিমের ঘটনা। স্বতঃপ্রণোদিত হয়ে তদন্তে নেমে রানাঘাট থানার পুলিশ জানতে পারে কথা কাটাকাটির জেরে প্রশিক্ষণে আসা প্রেমিকাকে এভাবে মারধর করে জিমের প্রশিক্ষক তথা প্রেমিক। ভিডিয়োয় মারধরে অভিযুক্ত সেই যুবককে শেষপর্যন্ত গ্রেপ্তারও করে পুলিশ।