BigNews: সেজে উঠেছে মক্কা, হজযাত্রীদের জন্য বিশেষ ঘোষণা করলো সৌদি আরব

শুরু হতে চলেছে ২০২৪ সালের হজযাত্রা। সারা বিশ্বের মুসলমানরা হজ করতে বিপুল সংখ্যায় সৌদি আরবে পৌঁছবেন। এবছর রেকর্ড সংখ্যাক হাজি সৌদি আরবে পৌঁছাতে পারেন বলে মনে করা হচ্ছে।

সৌদি আরব সরকার এবারের হজ যাত্রায় ২০ লাখেরও বেশি মুসলমানকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছে। সৌদি সরকার ও বেসরকারি খাতের সংস্থা হজযাত্রীদের সুবিধার জন্য একসঙ্গে কাজ করছে।

কিছু গুরুত্বপূর্ণ তথ্য:

নুসুক কার্ড: সৌদি সরকার এ বছর নুসুককার্ড পদ্ধতি চালু করেছে। এর ফলে হজযাত্রীরা কোনো সমস্যায় যাতে না পড়েন এবং সহজেই তাদের হজ সম্পন্ন করতে পারেন।

হজযাত্রীর সংখ্যা: চলতি বছর রমজান মাসে প্রায় ৩ কোটি ৩০ লাখ মুসলমান মসজিদে পৌঁছে মামজ পড়েন। এমন পরিস্থিতিতে এ বছরও রেকর্ড সংখ্যক হাজযাত্রী আসবে বলে আশা করছে সৌদি আরব সহ অন্যান্য সংস্থাগুলি।

হজ মন্ত্রণালয়ের কর্মী: চলতি বছর সৌদি হজ মন্ত্রনালয়র ৩,৫০০ কর্মীকে মদিনা থেকে আগমন ও প্রস্থান করারজন্য হজযাত্রীদের দেখা
শোনার দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন নিয়ম: সৌদি আরব এবারও হাজিদের জন্য কিছু নিয়ম পরিবর্তন করেছে। এখন দেশগুলোর জন্য কোনও নির্দিষ্ট স্থান বরাদ্দ নেই বরং চুক্তি চূড়ান্ত করার সময় অনুযায়ী বিভিন্ন দেশে স্থান বরাদ্দ করা হয়। এই নতুন ব্যবস্থার লক্ষ হজের প্রস্তুতি সহজতর করা।

কড়া নিয়ম: হজে আগত হজযাত্রীদের মক্কা শহরের আশেপাশে পবিত্র স্থান পরিদর্শনের সময় নুসুক কার্ডটি সঙ্গে রাখে হবে। এই কার্ডের মাধ্যমে কর্মকর্তারা সহজেই হজযাত্রীদের শনাক্ত করতে পারবেন এবং যেকোনও ভুয়ো হজ যাত্রীর প্রবেশ বন্ধ করা যাবে।
এই বছরের হজযাত্রা কিছু নতুন নিয়ম ও ব্যবস্থার মাধ্যমে আরও সুव्यवস্থিত ও সহজ হবে বলে আশা করা হচ্ছে।