SSC-র ‘যোগ্য’ চাকরিহারাদের জন্য বড় পদক্ষেপ, ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মোদী

কলকাতা হাইকোর্টের রায়ে ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশন (SSC) নিয়োগ পরীক্ষার পুরো প্যানেল বাতিল হয়েছে। ফলে ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক-অশিক্ষক কর্মী তাদের চাকরি হারিয়েছেন।

আর এবার চাকরি হারানো ‘যোগ্য’ প্রার্থীদের প্রসঙ্গে জনসভায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা জানি শিক্ষক নিয়োগে যে দুর্নীতি হয়েছে, তাতে পীড়িতদের জীবন কতটা দুর্বিষহ হয়ে উঠেছে। আমাদের রাজ্য সভাপতি এখানে রয়েছেন, তাঁকে আমার পরামর্শ, এই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অনেক নির্দোষ মানুষও রয়েছেন। যাঁরা সত্যিই শিক্ষকের চাকরির দাবিদার, তাঁরা বাকিদের পাপের কারণে, সমস্যায় পড়েছেন। আমি রাজ্য সভাপতিকে বলেছি, আমরা দলের যাঁরা সৎ তাঁদের কী ভাবে সাহায্য করতে পারি! আমি বলেছি, প্রদেশ স্তরে একটি লিগ্যাল সেল ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম খোলা হোক। এতে যাঁরা সঠিক নথিপত্র থাকার পরেও সমস্যায় পড়েছেন, তাঁদের সুবিধা হবে এবং তাঁদের ন্যায় দিতে সম্পূর্ণ ক্ষমতা নিয়ে কাজ করবে।’

নরেন্দ্র মোদী আরও বলেন, ‘আমরা সৎ-দের থাকব। নির্বাচন চলতে থাকুক, কিন্তু বাংলার ইউনিট এই কাজ করবে। যাঁরা দোষ করেছেন তাঁরা সাদা পাবেন। কিন্তু অনেক সৎ মানুষ রয়েছেন, যাঁদের কাছে আসল উপযুক্ত ডিগ্রি রয়েছে, তাঁরাও ফেসে গিয়েছেন। যারা সৎ তাঁদের ন্যায় দিয়ে রাজ্য ইউনিট কাজ করবে, এটা মোদীর গ্যারান্টি।’