Madhyamik: 3 সাবজেক্টে 100-য় 100, মাধ্যমিকের ফার্স্ট বয় চন্দ্রচূড়ের রেজাল্ট দেখেনিন

আজ সকাল ৯ টায় আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবারের পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন কোচবিহার রামভোলা হাইস্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন। ৭০০ নম্বরের মধ্যে তিনি পেয়েছেন ৬৯৩ নম্বর, যা ৯৯ শতাংশ।
চন্দ্রচূড়ের সাফল্য:
মোট ৩টি বিষয়ে ১০০ নম্বরের মধ্যে ১০০ পেয়েছেন।বাংলা ও ইংরেজিতে ৯৯ নম্বর পেয়েছেন।ইতিহাসে ৯৮ এবং ভৌত বিজ্ঞানে ৯৭ নম্বর পেয়েছেন।
গ্রেডের নিরিখে সকল বিষয়ে AA পেয়েছেন।অংক, জীব বিজ্ঞান, রসায়ন ও পদার্থবিদ্যা তার সবচেয়ে পছন্দের বিষয়।ভবিষ্যতে ডাক্তার হওয়ার ইচ্ছা রয়েছে।
পরীক্ষার প্রস্তুতি:
নিয়মিত পড়াশোনা করেছেন, তবে কোনও বাধা রুটিন ধরে নয়।ইচ্ছে অনুযায়ী পড়াশোনা করেছেন এবং যখন ভালো লেগেছে তখনই পড়া এগিয়ে রেখেছেন।
পরীক্ষার ফলাফল:
এবার মোট ৯ লাখ ১০ হাজার ৫৯৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।এর মধ্যে ৭ লাখ ৬৫ হাজার ২৫২ জন উত্তীর্ণ হয়েছেন।পাশের হার গত বছরের ৮৬.১৫% থেকে বেড়ে এবার ৮৬.৩১% হয়েছে।জেলা অনুযায়ী পাশের হারে কালিম্পং, পূর্ব মেদিনীপুর এবং কলকাতা যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।
সেরা ১০ জনের তালিকায় মোট ৫৭ জন ছাত্র/ছাত্রীর নাম রয়েছে।
মোট ১ লাখ ১৮ হাজার ৪১১ জন ৬০% নম্বরের বেশি পেয়েছে।উল্লেখ্য: চন্দ্রচূড়ের এই সাফল্য কোচবিহার জেলার জন্য গর্বের। তার কঠোর পরিশ্রম ও নিষ্ঠার ফলেই আজ সে এই মুকুট অর্জন করতে পেরেছে। আমরা আশা করি ভবিষ্যতেও সে এভাবেই এগিয়ে যাবে এবং আরও অনেক সাফল্য অর্জন করবে।