‘ঘুম না হলে এক পেগ খেয়ে নেবেন’! মহিলা কংগ্রেস মন্ত্রীকে পরামর্শ দিলেন বিজেপি নেতা

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা। সেই সাথে মাঝে মাঝে নেতা ও মন্ত্রীরা মুখ ফস্কে বলে ফেলেন আপত্তিকর কথাও। আর এবার তাই ঘটলো কর্নাটকে।
বিজেপির প্রভাব প্রসঙ্গে বলতে গিয়ে সঞ্জয় বলেন, ‘কর্নাটকের বিজেপির প্রতি মহিলাদের সমর্থন বাড়ছে। কংগ্রেসের মন্ত্রী হেব্বালকারকে উদ্বিগ্ন করে তুলবে। বেলাগাভিতে বিজেপির প্রতি নারীদের ক্রমবর্ধমান সমর্থন দেখে ভালো করে ঘুমোতে পারবেন না হেব্বালকর। সেখানে রমেশ জারকিহোলিকে প্রচার চালাতে দেখাও কঠিন হবে তাঁর পক্ষে। তাই আমি চাই, আমার এখানকার দিদি (লক্ষ্মী) ভাল করে ঘুমনোর জন্য রাতে ঘুমের ওষুধ খান। অথবা বাড়তি আরও এক পেগ মদ খেয়ে ঘুমাতে যান। ওঁর ঘুম উড়ে গিয়েছে।’
এক্স হ্যান্ডেলে কর্নাটক কংগ্রেসের তরফে লেখা হয়েছে, ‘যাঁরা মহিলাদের ছোট করে দেখেন তাঁদের শেষের সময় আসন্ন। বিজেপিরও শেষের সময় শুরু হয়েছে। তাই বিজেপির নারীবিরোধী মানসিকতা স্পষ্ট। ওরা কৌরব ও রাবণের মতো নিশ্চিহ্ন হয়ে যাবে।’