ইতিহাসের আজকের দিনের গুরুত্বপূর্ণ কিছু ঘটনা (১২ এপ্রিল)

আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-
ইতিহাসের পাতায় আজকের দিনটি:
ঘটনাবলি:
১৮৬১- আমেরিকার গৃহযুদ্ধের (১৮৬১-১৮৬৫) আনুষ্ঠানিক সূত্রপাত ঘটে।
১৮৬৭- জাপানি সংস্কারবাদী মোৎসিহিতু সম্রাট হিসেবে ক্ষমতাসীন হন।
১৯৫৫- পোলিও টিকার উন্নয়ন সাধন করেন ডা. জনাস সক এবং নিরাপদ ও কার্যকরী বলে ঘোষণা করেন।
১৯৬১- বিশ্বের প্রথম মহাকাশ নভোচারী ইউরি গ্যাগারিন মহাশূন্যে পাড়ি দেন।
জন্ম:
১৮৬৩- প্রখ্যাত বাঙালি নাট্যকার ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ।
১৯৮৪- নোবেল পুরস্কার বিজয়ী জার্মান চিকিৎসক ও প্রাণরসায়নবিদ অট্টো ফ্রিটজ মেয়ারহফ।
১৮৮৫- বাঙালি ইতিহাসবিদ, প্রত্নতত্ত্ববিদ ও লেখক রাখালদাস বন্দ্যোপাধ্যায়। অধুনা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরে জন্ম তার। তিনি আর ডি ব্যানার্জি নামে বেশি পরিচিত। ১৯১১ সালে তিনি ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণে যোগ দেন। ১৯২২ সালে তিনি হরপ্পা সংস্কৃতির প্রধান কেন্দ্র মহেঞ্জোদাড়ো পুনরাবিষ্কার করেন। কুষান সম্রাট কণিষ্ক সম্পর্কে তিনি যেসব তথ্য আবিষ্কার করেন, তা প্রামাণ্য বলে বিবেচিত হয়েছে। বাংলায় পাল রাজবংশ সম্পর্কিত বহু তথ্য তিনি আবিষ্কার করেন। পাহাড়পুরে খননকার্যের পরিচালক ছিলেন তিনি। মুদ্রাসম্বন্ধীয় বিষয়ে বাংলাতে প্রথম গ্রন্থ রচনা তার অন্যতম কৃতিত্ব।
মৃত্যু:
১৮১৭- ফরাসি জ্যোতির্বিজ্ঞানী ও শিক্ষাবিদ চার্লস মেসিয়ের।
২০১১- হিন্দি চলচ্চিত্র জগতের একজন বিখ্যাত গল্পকার ও চিত্রনাট্যকার শচীন ভৌমিক।
২০১২- ভারতীয় কবি, নাট্যকার ও চিত্রনাট্যকার মোহিত চট্টোপাধ্যায়।