“অভিযুক্তদের নিয়ে রাজ্য চুপ কেন?”-SSC মামলায় ক্ষুব্ধ হাইকোর্ট

এসএসসি মামলায় মুখ্যসচিবের রিপোর্টে ক্ষুব্ধ বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ।

এসএসসি মামলার শুনানিতে বিচারপতি বাগচির মন্তব্য, ‘আদালত মনে করছে মুখ্যসচিব যে রিপোর্ট জমা দিয়েছেন সেখানে কোনও বুদ্ধি প্রয়োগ করেনি। তিনি তার দায়িত্ব উপলব্ধি করতে পারেন নি।’

বিচারপতি বলেন, ‘আমরা আশা করব, প্রভাবশালী অভিযুক্তদের পদ মুখ্যসচিবকে প্রভাবিত করবে না। একজন মুখ্যসচিব স্বাধীন ও গঠনতান্ত্রিক ভাবেই তার সিদ্ধান্ত নেবেন।’

বিচারপতি বলেন, মুখ্যসচিবকে শেষ দিনেও বলেছিলাম। আপনাদের এমনিই কোন অধিকার নেই অনুমতি দেওয়ার। আমরা সম্মান করেছিলাম মুখ্যসচিবকে। হয়তো তাঁকে অনেক সিদ্ধান্ত নিতে হয়, যেটা রাজনৈতিক ভাবে তাঁকে অপ্রিয় করে তোলে। কিন্তু তিনি নিজের দায়িত্ব পালন করবেন এটাই আশা করা হয়,

জয়মাল্য বাগচি বলেন, ‘রাজ্যের সবচেয়ে উচ্চপদে থাকা আধিকারিক সিদ্ধান্ত নেবেন নিজের বুদ্ধি প্রয়োগ করে। এভাবে কি সত্যি তদন্তকারী সংস্থাকে কোন কাজ করতে পারবে? এই মামলায় অভিযুক্তরা হয়ত সরকারি আধিকারিক বা মন্ত্রী ছিলেন। কিন্তু সেই অভিযুক্তদের জন্য রাজ্য চুপ করে বসে থাকবে?’ এই মানুষগুলোর কথা ভাবুন যারা বসে আছে তদন্ত করতে এসে আপনাদের জন্য। আমরা চাই সরকারি আইনজীবী নিজের দায়িত্ব পালন করুন।