জেলবন্দি সাংবাদিকের স্মরণে পেপারের প্রথম পাতাই ব্ল্যাঙ্ক! অভনব ‘প্রতিবাদ’ সংস্থার

ওয়াল স্ট্রিট জার্নালের সোমবারের সংস্করণে একটি অভিনব দৃশ্য দেখা গেছে। পত্রিকার প্রথম পাতায় একটি বড় অংশ জাস্ট সাদা! ছাপার অক্ষরে কিছুই লেখা নেই সেখানে। শুধু উপরে বড় বড় হরফে লেখা ‘HIS STORY SHOULD BE HERE’ অর্থাৎ, তাঁর করা খবর এখানেই থাকার কথা ছিল।

এই ফাঁকা পাতাটি রাশিয়ায় বন্দি সাংবাদিক ইভান গার্সকোভিচের প্রতি উৎসর্গ করা হয়েছে। গুপ্তচরবৃত্তির অভিযোগে ‘অন্যায় ভাবে’ গ্রেপ্তার হওয়া এই সহকর্মীকে এ ভাবেই মনে রেখেছে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর টিম।

ইভান গার্সকোভিচ ঠান্ডা যুদ্ধের পর রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে জেলে যাওয়া প্রথম রিপোর্টার। তাঁকে প্রথমে আটক করে রুশ সেনা। তার পর গুপ্তচরবৃত্তির অভিযোগে তাঁকে পাঠিয়ে দেয় জেলে।

ওয়াল স্ট্রিট জার্নালের এই অভিনব পদক্ষেপের মাধ্যমে

ইভান গার্সকোভিচের প্রতি সহানুভূতি প্রকাশ করা হয়েছে।
রাশিয়ায় সাংবাদিকদের উপর নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে।
সংবাদপত্রের কণ্ঠরোধের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করা হয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নালের এই পদক্ষেপ সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।