‘নির্বাচনী বন্ড দুর্নীতির ফল ভুগবে মোদী সরকার!’ সীতারমনের স্বামীর বিস্ফোরক মন্তব্য

BJP-র বিরুদ্ধে যখন সবচেয়ে বেশি অর্থের নির্বাচনী বন্ড ভাঙানো নিয়ে সরব বিরোধীরা, তখন দুর্নীতির প্রসঙ্গ শোনা গেল খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর স্বামীর গলায়। এই নির্বাচনী বন্ডের দুর্নীতির জন্য মোদী সরকারকে ভুগতে হবে বলে দাবি করলেন নির্মলা সীতারমনের স্বামী তথা বিশিষ্ট অর্থনীতিবিদ পরাকলা প্রভাকর।

‘শুধু ভারতের নয়, সারা পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতি। এর জন্য নরেন্দ্র মোদী সরকারকে ভুগতে হবে।’ এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের স্বামী পরাকলা প্রভাকর। বিশিষ্ট এই অর্থনীতিবিদের দাবি, ‘এই নির্বাচনী বন্ড আগামী দিনে আরও বেশি করে প্রচারিত হবে।’

মোদী সরকারের চালু করা ইলেকটোরাল বন্ডের মাধ্যমে BJP যে পরিমাণ টাকা পেয়েছে তার ধারে কাছে কেউ নেই। আর সেই তথ্য প্রকাশ্যে আসতেই তাজ্জব বনে গিয়েছেন নির্মলা সীতারমনের স্বামী।

নির্বাচনী বন্ড শুধু ভারতের নয়, পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতি বলে মনে করছেন খোদ মোদী সরকারের অর্থমন্ত্রীর স্বামী। তাঁর এই মন্তব্য় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে কেরালা কংগ্রেস। যা লোকসভার আগে গেরুয়া শিবিরকে বেশ অস্বস্তিতে ফেলেছে।