“গণতন্ত্রের উপর নির্মম আঘাত”-কেজরির পাশে দাঁড়িয়ে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে বৃহস্পতিবার (২১ মার্চ) সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে। দেশটির কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) মদ নীতি কেলেঙ্কারির অভিযোগে তাকে গ্রেপ্তার করে। স্বাধীন ভারতের ইতিহাসে কেজরিওয়াল প্রথম কোনো মুখ্যমন্ত্রী যিনি ক্ষমতায় থাকা অবস্থায় গ্রেপ্তার হয়েছেন। তার গ্রেপ্তারের পরপরই সব বিরোধী দল তার পাশে দাঁড়িয়েছে।

তার রাজনৈতিক দল আম আদমি পার্টির কর্মীরা রাস্তায় নেমে পড়েছেন। গভীর রাত পর্যন্ত তারা দিল্লির রাস্তায় বসে বিক্ষোভ করেছেন। আপ নেতৃত্ব জানিয়েছে, শুক্রবার (২২ মার্চ) সারা দেশে তারা বিক্ষোভ করবেন। দিল্লিতে সবচেয়ে জোরালো বিক্ষোভের ঘোষণাও দেন তারা এসময়।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতারি নিয়ে খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আমি জনগণের দ্বারা নির্বাচিত দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের তীব্র নিন্দা জানাই।’

তিনি বলেন, ‘ এটা আপত্তিজনক যে নির্বাচিত বিরোধী মুখ্যমন্ত্রীদের ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হচ্ছে। অথচ, আসল অভিযুক্ত ব্যক্তিরা বিজেপি দলে যোগদান করলে তাঁরা মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছেন। এটা গণতন্ত্রের ওপর নির্মম আঘাত।’