‘শিক্ষিত ছাগল’! দুই জনপ্রিয় বঙ্গ নায়িকার বেনজির চুলোচুলি সোশ্যাল মিডিয়ায়

গত বৃহস্পতিবার ছিল শবনম বুবলীর ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন। এই উপলক্ষে বুবলী ৫ মিনিটের একটি ভিডিয়ো বার্তা প্রকাশ করেন।

ছেলের জন্মদিনে একটি আবেগঘন বার্তা দিয়েছেন বুবলী। কী করে তাঁকে একাই বড় করছেন, করোনার সময়ে যুক্তরাষ্ট্রে ছেলেকে নিয়ে কী ভাবে ছিলেন, তাঁর সেই একাকিত্ব জীবনের কাহিনীও তুলে ধরেছেন তিনি।

এরপর পরীমণি ফেসবুকে একটি পোস্ট করে বুবলীকে খোঁচা দেন। পরীমণির অভিযোগ, বুবলী তার ছেলের জন্মদিনের ভিডিয়োতে তার (পরীমণি) ভাবনা, গান, কণ্ঠস্বর, সবকিছুই কপি করেছেন।

সেখানে তিনি লিখেছেন, সব কিছু ‘কপি’ করা হয়েছে। তিনি লেখেন, ‘কথা, মিউজিক লাইন, ভয়েস টোন ডেলিভারি থেকে সব! কিন্তু আবেগ তো কপি করা যায় না।’উল্লেখ্য, ছেলের জন্মদিনেও এই রকম একটি আবেগঘন বার্তা দিয়েছিলেন পরী। সেটাই বুবলী পুরোটাই কপি করেছে বলে কারোর নাম উল্লেখ না করেই ইঙ্গিত করেছেন পরীমণি।

বুবলীও চুপ থাকেননি। তিনি পাল্টা জবাব দিয়ে বলেন, টলিউড ও বলিউডে বিয়ের অনুষ্ঠানে অনেক মিল থাকে। একইভাবে, বিভিন্ন সিনেমার গল্পও মিলে যেতে পারে।

তিনি লেখেন, ‘পৃথিবীতে অনেক সিনেমা আছে যার গল্প অন্য গল্পের সঙ্গে অনেক মিলে যায়। কাছাকাছি মেলে, একদম মেলে, এরকম বহু বহু জিনিস হচ্ছে দুনিয়াতে।’ সেই সঙ্গেই তিনি লেখেন, মা এবং সন্তান নিয়েও পৃথিবীতে অনেকে ইমোশনাল ভিডিয়ো আছে, যেগুলির এবং তাতে কারোর কোন অসুবিধা হয়নি। সেই সঙ্গে সিন্ডিকেট প্রসঙ্গ টেনে শাকিব খানের প্রাক্তন স্ত্রী লিখেছেন, এমন করে বলা হচ্ছে তাতে মনে হচ্ছে শুধুমাত্র কয়েকজনে লেবার পেন হয়েছিল এবং তাঁরা ‘মা’ হয়েছেন।

পরীমণি এরপর বুবলীকে ছাগলের সাথে তুলনা করে একটি পোস্ট করেন। তিনি বলেন, বুবলী আবোলতাবোল যুক্তি দিচ্ছেন।

পরীমণি লেখেন, ‘একটি শিক্ষিত বকরির গরুর রচনা! কী লিখতে কী লিখতেছে বেচারি।’ তাঁর দাবি, মানুষ অনেক সময়ে আবোল তাবোল যুক্তি দেয়। এখানেই সেটাই হয়েছে। সেই সঙ্গে তিনি নিশ্চিত, কী লেখা হয়েছিল সেটা বুবলী নিজেই পরে বুঝতে পারবেন না।