ATM চার্জ নিয়ে বড় সিদ্ধান্ত নিল SBI, ১ অক্টোবর থেকেই কি পকেট ফাঁকা হতে চলেছে?

আগামী মাস থেকেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই (SBI) গ্রাহকদের জন্য বড়সড় পরিবর্তন আসছে। ব্যাঙ্কের পক্ষ থেকে মিলছে একদিকে যেমন কিছু ক্ষেত্রে স্বস্তির খবর, তেমনই অন্যদিকে রয়েছে বড়সড় সতর্কতা। বিশেষ করে আপনার অ্যাকাউন্ট যদি এসবিআই-এর কোনো স্যালারি প্যাকেজ অ্যাকাউন্ট হয়ে থাকে এবং আপনি যদি নিয়মিত অন্য কোনো ব্যাঙ্কের এটিএম (ATM) ব্যবহার করে টাকা তোলেন, তবে এই খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ১ অক্টোবর, ২০২৬ থেকে বেশ কিছু নিয়মে বড় বদল আনতে চলেছে দেশের বৃহত্তম এই রাষ্ট্রায়ত্ত ব্যাংক।

বিনামূল্যে লেনদেনের সীমা কমল এসবিআই-এর স্যালারি প্যাকেজ অ্যাকাউন্ট হোল্ডাররা এতদিন অন্যান্য ব্যাঙ্কের এটিএম এবং এডিডব্লিউএম (ADWM) থেকে প্রতি মাসে মোট ১০টি বিনামূল্যে লেনদেনের সুবিধা পেতেন। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী, আগামী ১ অক্টোবর থেকে সেই সীমা এক ধাক্কায় অর্ধেকে নামিয়ে আনা হচ্ছে। এখন থেকে গ্রাহকরা প্রতি মাসে মাত্র ৫টি বিনামূল্যে লেনদেন করতে পারবেন।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই ৫টি বিনামূল্যের সীমার মধ্যেই কেবল টাকা তোলার সুবিধা নয়, বরং ব্যালেন্স চেক করা কিংবা মিনি স্টেটমেন্টের মতো নন-ফাইন্যান্সিয়াল বা অন্যান্য পরিষেবাগুলিও এর অন্তর্ভুক্ত থাকবে। এসবিআই-এর স্যালারি প্যাকেজ অ্যাকাউন্টের সমস্ত ভ্যারিয়েন্টের ক্ষেত্রেই এই নতুন নিয়ম প্রযোজ্য হবে।

সীমা পেরোলেই লাগবে কড়া চার্জ ব্যাঙ্ক সূত্রে জানানো হয়েছে, কোনো গ্রাহক যদি তাঁর মাসিক ৫টি ফ্রি লেনদেনের কোটা শেষ করে ফেলেন এবং তারপর অন্য কোনো ব্যাঙ্কের এটিএম ব্যবহার করেন, তবে তাঁকে পকেট থেকে অতিরিক্ত টাকা গুনতে হবে। এক্ষেত্রে প্রতি আর্থিক লেনদেনের (যেমন টাকা তোলা) জন্য প্রায় ২৩ টাকা এবং সঙ্গে জিএসটি (GST) চার্জ কাটা হবে। অন্যদিকে, বিনামূল্যে লেনদেনের সীমা শেষ হওয়ার পর ব্যালেন্স চেক বা মিনি স্টেটমেন্টের মতো অনার্থিক পরিষেবা নিলে প্রতি ট্রানজাকশনে ১১ টাকা ও জিএসটি দিতে হতে পারে।

স্বস্তির খবর কোথায়? তবে কিছুটা স্বস্তির বিষয় হলো, এই কড়া নিয়ম কেবল অন্য ব্যাংকের এটিএম বা ক্যাশ ডিপোজিট মেশিনের ক্ষেত্রে প্রযোজ্য। আপনি যদি এসবিআই-এর নিজস্ব এটিএম ব্যবহার করে টাকা তোলেন, তবে আগের মতোই বিনামূল্যে নির্ধারিত সুবিধাগুলি পেয়ে যাবেন। পাশাপাশি, স্যালারি অ্যাকাউন্ট ছাড়া এসবিআই-এর সাধারণ সেভিংস বা অন্যান্য অ্যাকাউন্টের ক্ষেত্রেও অন্য ব্যাংকের এটিএম ব্যবহারের নিয়মে কোনো পরিবর্তন আনা হয়নি। ফলে সাধারণ অ্যাকাউন্টধারীরা আপাতত এই নিয়মের বাইরেই থাকছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *