মহালয়ার দিন শুরু হচ্ছে ISL, মোহনবাগান VS ইস্টবেঙ্গল ম্যাচ কবে? দেখুন তালিকা

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এবং ফুটবলের উন্মাদনা— এই দুইয়ের মেলবন্ধনে এ বার আরও জমজমাট হতে চলেছে অক্টোবর মাস। পুজোর আমেজের মাঝেই পর্দা উঠতে চলেছে দেশের শীর্ষস্থানীয় ফুটবল টুর্নামেন্ট ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল-এর (ISL)। সম্প্রতি টুর্নামেন্টের প্রথম পর্বের ৭৮টি ম্যাচের যে সূচি প্রকাশিত হয়েছে, তা নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা এখন তুঙ্গে। মহালয়ার পবিত্র দিনেই শুরু হয়ে যাচ্ছে এবারের আইএসএল।
কবে থেকে শুরু লড়াই? আগামী ১০ অক্টোবর, অর্থাৎ দেবীপক্ষের সূচনার দিনই বেঙ্গালুরু এফসি বনাম এসসি দিল্লির ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আইএসএল। কান্তিরাভা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের দিনই মাঠে নামবে এফসি গোয়া এবং চেন্নাইয়িন এফসি-ও। বেশিরভাগ ম্যাচই নির্ধারিত হয়েছে বিকেল ৫টা এবং সন্ধ্যা সাড়ে ৭টায়।
কবে মাঠে নামছে দুই প্রধান?
-
মোহনবাগান সুপার জায়ান্ট: মহালয়ার ঠিক দু’দিন পর, অর্থাৎ ১২ অক্টোবর গুয়াহাটিতে নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে সবুজ-মেরুন শিবির। এরপর ১৬ অক্টোবর এসসি দিল্লির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে তারা। অর্থাত্ ইস্টবেঙ্গল খাতা খোলার আগেই মোহনবাগানকে লিগে দুটি ম্যাচ খেলে ফেলতে হবে।
-
ইস্টবেঙ্গল এফসি: লাল-হলুদ শিবিরের আইএসএল যাত্রা শুরু হচ্ছে একেবারে মহাষ্টমীর দিন, অর্থাৎ ১৮ অক্টোবর। গোয়ার মাটিতে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল।
কবে অনুষ্ঠিত হবে প্রথম ডার্বি? ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশিত সূচিতে স্পষ্ট হয়ে গিয়েছে হাইভোল্টেজ ডার্বির দিনক্ষণ। আগামী ২৯ নভেম্বর রবিবারে মরশুমের প্রথম ডার্বিতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান ও ইস্টবেঙ্গল। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে এই মেগা ম্যাচ। আগামী বছরের ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে আইএসএল-এর এই প্রথম পর্বের লড়াই। প্রিয় দলের ম্যাচ দেখতে এখন থেকেই টিকিট কাটা ও দিন গোনার পালা শুরু করে দিয়েছেন সমর্থকরা।
মোহনবাগানের ম্যাচগুলি কবে রয়েছে?
১২ অক্টোবর : নর্থ ইস্ট ইউনাইডেট (গুয়াহাটি)
১৬ অক্টোবর: স্পোর্টিং ক্লাব দিল্লি (দিল্লি)
২৬ অক্টোবর: চেন্নাইয়ন এফসি (কলকাতা)
৩১ অক্টোবর: পঞ্জাব এফসি (কলকাতা)
৫ নভেম্বর: ওড়িশ এফসি (কলকাতা)
২২ নভেম্বর: চার্চিল ব্রাদার্স (গোয়া)
২৯ নভেম্বর: ইস্টবেঙ্গল (কলকাতা)
৫ ডিসেম্বর: ইন্টার কাশী (জায়গা ঠিক হয়নি)
৯ ডিসেম্বর: বেঙ্গালুরু এফসি (কলকাতা)
১৭ ডিসেম্বর: মুম্বই সিটি এফসি (মুম্বই)
২২ ডিসেম্বর: এফসি গোয়া (গোয়া)
১০ জানুয়ারি: কেরালা ব্লাস্টার্স (কলকাতা)
ISL-এ ইস্টবেঙ্গলের ম্যাচগুলি কবে রয়েছে?
১৮ অক্টোবর: চার্চিল ব্রাদার্স বনাম ইস্টবেঙ্গল (গোয়া)
২৩ অক্টোবর: ইন্টার কাশী বনাম ইস্টবেঙ্গল (ভেন্যু পরে ঘোষণা হবে)
৭ নভেম্বর: চেন্নাইয়িন এফসি বনাম ইস্টবেঙ্গল (চেন্নাই)
২০ নভেম্বর: ইস্টবেঙ্গল বনাম স্পোর্টিং ক্লাব দিল্লি (কলকাতা)
২৯ নভেম্বর: ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান (কলকাতা)
৪ ডিসেম্বর: ইস্টবেঙ্গল বনাম পাঞ্জাব এফসি (কলকাতা)
১৩ ডিসেম্বর: মুম্বই সিটি এফসি বনাম ইস্টবেঙ্গল (মুম্বই)
১৭ ডিসেম্বর: বেঙ্গালুরু এফসি বনাম ইস্টবেঙ্গল (বেঙ্গালুরু)
২১ ডিসেম্বর: ইস্টবেঙ্গল বনাম নর্থইস্ট ইউনাইটেড (কলকাতা)
৩ জানুয়ারি: ইস্টবেঙ্গল বনাম ওডিশা এফসি (কলকাতা)
৯ জানুয়ারি: ইস্টবেঙ্গল বনাম এফসি গোয়া (কলকাতা)
১৬ জানুয়ারি: কেরালা ব্লাস্টার্স বনাম ইস্টবেঙ্গল (কোচি)