ভ্যানিশ হবে সূর্য, দিনের বেলায় নেমে আসবে ঘুটঘুটে অন্ধকার, জেনেনিন কারণ ?

সাত বছর পর আবারও মহাজাগতিক এক অসাধারণ ঘটনার সাক্ষী হবে পৃথিবী। ৮ এপ্রিল, বছরের প্রথম এবং দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘটবে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এবারের সূর্যগ্রহণ হবে দীর্ঘতম। চাঁদের ছায়ায় ঢাকা পড়বে সূর্য।
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বিরল। চাঁদের ছায়া পুরোপুরি ঢেকে দেবে সূর্যকে। আধ টুকরো হয়ে অন্তর্হিত হয়ে যাবে সূর্য। সাড়ে সাত মিনিট ধরে স্থায়ী হবে এই পূর্ণগ্রাস গ্রহণ।
ভারত থেকে এই বিরল দৃশ্য দেখার সুযোগ নেই। মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলবর্তী এলাকায় দেখা যাবে এই বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। স্থানীয় সময় সকাল ১১টা ৭ মিনিটে প্রথম দেখা যাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। চাঁদের ছায়া উত্তর-পূর্ব দিকে সরে যাওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে দুপুর ১:২৭ মিনিটে দেখা যাবে পূর্ণগ্রাস।
মেক্সিকো ছাড়াও পশ্চিম ইউরোপ, প্যাসিফিক, আটলান্টিক, আর্কটিক, উত্তর আমেরিকা, কানাডা, মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকার উত্তরাঞ্চল, ইংল্যান্ডের উত্তর পশ্চিম অঞ্চল এবং আয়ারল্যান্ডে দেখা যাবে এই বিরল দৃশ্য।
সূর্যের পূর্ণগ্রাস দেখা সহজ নয়। ১৮ মাস পর পর একটি করে পূর্ণগ্রাস হয় সূর্যের। সূর্যের মুখ পুরোপুরি ঢেকে দেয় চাঁদ। ফলে, দৃশ্যমান হয়ে ওঠে সূর্যের বায়ুমণ্ডল বা করোনা। যা এক বিরল দৃশ্য।
সূর্যের কখনও আংশিক গ্রাস হয়, কখনও পূর্ণগ্রাস, আবার কখনও বলয়গ্রাস বা ‘রিং অফ ফায়ার’।
আপনি যদি এই বিরল দৃশ্য দেখতে আগ্রহী হন, তাহলে উপরে উল্লেখিত স্থানগুলোর মধ্যে কোনও একটিতে যেতে পারেন।