‘সব মিথ্যা!’ অভিযোগ অস্বীকার করলেন শাহজাহান, বাড়িতে CBI-তল্লাশি

শেখ শাহজাহান অবশেষে মুখ খুললেন। নিজাম প্যালেস থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বের করে নেওয়ার সময় তিনি তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ‘মিথ্যা’ বলে দাবি করেন।

কিন্তু সিবিআই হেফাজতের পর তার বডি ল্যাঙ্গুয়েজ অনেকটাই পরিবর্তিত হয়েছে।

অন্যদিকে, শেখ শাহজাহানকে হেফাজতে পাওয়ার পর তদন্তে গতি দিয়েছে সিবিআই। শুক্রবার সকালে শেখ শাহজাহানের বাড়িতে হাজির সিবিআই ও ইডি-র একটি দল। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা বাড়ি। চলছে তল্লাশি।

শুক্রবার সকালে ফের সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে হানা দিল সিবিআই। তালা খুলে সিবিআই ও ইডি-র একটি টিম এদিন শাহজাহানের বাড়িতে ঢোকে। ফরেন্সিক টিমও তাদের সাথে রয়েছে। বিভিন্ন প্রমাণ খুঁজে পাওয়ার লক্ষ্যেই এই সিবিআই হানা বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালেও শেখ শাহজাহানের বাড়ি এবং আশেপাশের এলাকায় তল্লাশি চালায় সিবিআই। শুক্রবার সকালে আরও বড় টিম নিয়ে শাহজাহানের দুয়ারে হাজির কেন্দ্রীয় গোয়েন্দারা। এদিনও চারপাশের এলাকা ঘুরে দেখা হচ্ছে। পাশাপাশি, তালা খুলে শেখ শাহজাহানের বাড়িতে ঢুকেও তল্লাশি চালাচ্ছে তাঁরা। এলাকা থেকে ফরেন্সিক টিম নমুনা সংগ্রহ করছে। বিভিন্ন জায়গার ছবি তুলে নিচ্ছেন ফরেন্সিক টিমের সদস্যরা। ইডি আধিকারিকদের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে তদন্ত চালাচ্ছে সিবিআই।

শেখ শাহজাহান-এর অস্থায়ী ঠিকানা এখন নিজাম।

সিবিআই-এর হাতে সন্দেশখালির ত্রাস শাহজাহান।

গত ৫ জানুয়ারি ইডির আধিকারিকদের আক্রমণ এবং ফেরার অভিযোগে সিবিআই-এর হেফাজতে রয়েছেন শেখ শাহজাহান।

সিবিআই এবং ইডি পরপর দুদিন শেখ শাহজাহানের বাড়ি এবং তাঁর আশপাশ থেকে প্রমাণ সংগ্রহে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে।