উচ্চ মাধ্যমিকের খাতা দেখা থেকে নম্বর আপলোড, নয়া গাউডলাইন দিল শিক্ষা সংসদ

উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার কাজ চলছে। এই আবহে মূল্যায়নের ক্ষেত্রে ত্রুটি বিদ্যুতি দূর করতে প্রধান পরীক্ষকদের সতর্ক করে বিশেষ নির্দেশিকা জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

বোর্ডের কর্তা-ব্যক্তিদের দাবি, বিগত বছরগুলিতে ফলপ্রকাশের ক্ষেত্রে বেশ কিছু ত্রুটি বিদ্যুতি ধরা পড়েছে। যার মধ্যে রয়েছে:

উত্তরপত্রের সঠিক মূল্যায়ন না হওয়া
কেজিংয়ে ভুল নম্বর তোলা
উত্তরপত্র থেকে মার্কস ফয়েলে নম্বর তোলায় ত্রুটি
লুজ সিটের হিসাবে গরমিল

এবছর এই ধরনের ভুল যাতে না হয়, তার জন্য গাইডলাইনে প্রধান পরীক্ষকদের আরও বেশি সতর্ক হতে বলেছে সংসদ। পাশাপাশি, তাঁদের অধীনে যাঁরা খাতা দেখছেন সেই সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের কাজের উপর নজর রাখতে বলা হয়েছে।

চলতি বছর থেকে অনলাইন ব্যবস্থা চালু করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ফলে এবার পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর অনলাইনে আপলোড করতে হবে। সেখানে যাতে কোনও ভুল না থাকে তার জন্য বাড়তি সতর্কতা অবলম্বনের উল্লেখ রয়েছে সংসদের গাইডলাইনে।

উল্লেখ্য, প্রতি বছর ফল প্রকাশের পর প্রাপ্ত নম্বরে অসন্তুষ্ট পরীক্ষার্থীদের একাংশ স্ক্রুটিনি ও রিভিউয়ের আবেদন করে। শুধু তাই নয়, তথ্য়ের অধিকার আইনে কোন কোন পড়ুয়াকে খাতা চ্যালেঞ্জ পর্যন্ত করতে দেখা গিয়েছে। এই ধরনের ঘটনায় অধিকাংশ ক্ষেত্রেই সংশ্লিষ্ট পরীক্ষার্থীর 5 থেকে 15 নম্বর পর্যন্ত বাড়াতে হয়েছে। যার জেরে উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন নিয়ে প্রশ্নের মুখে পড়েছে সংসদ।

সূত্রের খবর, সেই সমস্যা দূর করতেই এবার আগে ভাগে প্রধান পরীক্ষকদের সতর্ক করছে বোর্ড।

বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন ম‌ণ্ডল। তাঁর কথায়, ‘কিছু পরীক্ষকের ভুলের কারণেই সংসদকে এই ধরনের বিড়ম্বনার মুখে পড়তে হচ্ছে। এটার সঙ্গে পড়ুয়াদের স্বার্থ জড়িয়ে রয়েছে। খাতা দেখা বাস নম্বর তোলার সময় এটা সবাইকে মনে রাখতে হবে।’

অন্যদিকে যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য বলেন, ‘মূল্যায়ন প্রক্রিয়ায় সতর্ক