“গোটা বাংলায় ‘সন্দেশখালি’ ঝড় উঠবে, নারীশক্তির জয় হবে”- বললেন মোদী

বাংলায় আঘাত হানবে সন্দেশখালী ঝড়। বুধবার বারাসাতে বিজেপি মহিলা মোর্চার ‘নারী শক্তি বন্ধন’ সমাবেশে যোগ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একথা বলেন। সেদিন তিনি সমাবেশে যোগ দিয়ে নারী শক্তির বিজয় উদযাপন করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘সন্দেশখালি নারীশক্তির জোর। সন্দেশখালিতে যা হয়েছে, যে কারও মাথা লজ্জায় ঝুঁকে যাবে।’ এদিন তৃণমূল সরকারকে একহাত নেন তিনি। নমো বলেন, ‘তৃণমূল অপরাধীদের বাঁচানোর চেষ্টা করে গিয়েছে। তৃণমূল সরকার মা-বোনদের সুরক্ষা দিতে পারে না। বাংলা নারীশক্তির প্রেরণা কেন্দ্র। তৃণমূল (TMC) সরকার ঘোর পাপ করেছে। অত্যাচারী নেতার ওপর ভরসা তৃণমূলের। অপরাধীদের বাঁচানোর চেষ্টা করে গিয়েছে তৃণমূল। হাইকোর্ট, সুপ্রিম কোর্টে রাজ্য সরকার ধাক্কা খেয়েছে।’

তিনি বলেন, ‘বিজেপি নারী শক্তিকে ‘বিকশিত ভারত’এর শক্তি বানাচ্ছে। পরিবহণকে অত্যাধুনিক করা আমাদের লক্ষ্য।’

তিনি বলেন, ‘বাংলার প্রত্যেক মা, বোনেরা আমার পরিবার। পরিবারতান্ত্রিকরা এসে দেখে যাক, এটাই আমার পরিবার। ১৪০ কোটি দেশবাসী আমার পরিবার।’