যুবককে ভালোবেসে, ৪৭ লাখ টাকা খরচে লিঙ্গ বদল! চরম পরিণতি যুবতীর

কানপুরের ফ্যাশন ডিজাইনার দীপ একজন ক্যাফে অপারেটরের প্রেমে পড়েছিলেন।৪৭ লাখ টাকা খরচ করে লিঙ্গ পরিবর্তন করে ছেলে থেকে মেয়ে হয়ে দীপ থেকে হন দীপা।লিঙ্গ পরিবর্তন করার পর বর্তমানে বিয়ে করতে অস্বীকার করেন ওই ক্যাফে অপারেটর।দীপা ক্যাফে অপারেটরের বিরুদ্ধে প্রতারণা, যৌন সংসর্গ এবং অস্বাভাবিক সম্পর্কের অভিযোগে মামলা দায়ের করেন।দীপা ও তার বন্ধু রোহন ক্যাফে অপারেটরের গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন।
কানপুরের চাকেরী থানা এলাকায় অবস্থিত শ্যামনগরের বাসিন্দা বৈভব শুক্লা একজন ক্যাফে অপারেটর। দীপা তানওয়ানিয়া (বর্তমানে) ও বৈভবের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। দীপা বৈভবের প্রেমে পড়ে ৪৭ লাখ টাকা খরচ করে লিঙ্গ পরিবর্তন করে ছেলে থেকে মেয়ে হন। কিন্তু লিঙ্গ পরিবর্তন করার পর বৈভব দীপাকে বিয়ে করতে অস্বীকার করেন। এরপর দীপা বৈভবের বিরুদ্ধে প্রতারণা, যৌন সংসর্গ এবং অস্বাভাবিক সম্পর্কের অভিযোগে ইন্দোরের বিজয় নগর থানায় মামলা দায়ের করেন।
সম্প্রতি দীপা তার বন্ধু রোহন যাদবকে নিয়ে কানপুরে আসেন। রবিবার গভীর রাতে তারা বৈভবের বাড়ির বাইরে পার্ক করা একটি গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। সিসিটিভি ফুটেজের সাহায্যে পুলিশ দীপা ও রোহনকে গ্রেপ্তার করে।
পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ, দীপা ও রোহনের জিজ্ঞাসাবাদ এবং অন্যান্য প্রমাণের উপর ভিত্তি করে পুলিশ পরবর্তী পদক্ষেপ নেবে।