ED Raid : ফের ইডির হানা, একযোগে বাংলার ৬ জায়গায় তল্লাশি শুরু

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আবারও অভিযান চালিয়েছে। এবার তাদের লক্ষ্যবস্তু কলকাতা ও উত্তর ২৪ পরগনার মোট ৬ টি স্থান। রাইপুরে একটি অ্যাপ প্রতারণা ও আর্থিক তছরুপের ঘটনার তদন্তে এই অভিযান চালানো হচ্ছে।

ছত্তীসগড়ের রাইপুরে একটি অ্যাপ প্রতারণা ও জিএসটি কর ফাঁকির অভিযোগ ওঠে।ইডি এই মামলায় তদন্ত শুরু করে।তদন্তে সল্টলেকের ব্যবসায়ী সূরজ চোখানির নাম উঠে আসে।ইডি সূরজ চোখানির অলাইন গেমিং অ্যাপের অফিসে তল্লাশি চালায়।এছাড়াও সল্টলেক, মধ্য কলকাতা, উত্তর ২৪ পরগনার ইছাপুর সহ মোট ৬ জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়।

ইডি গত কয়েক মাস ধরে কয়েকশো কোটি টাকার তছরুপের অভিযোগে তদন্ত চালাচ্ছে।তদন্তে ইডি জানতে পারে যে, কলকাতার এক ব্যবসায়ী এই অ্যাপ তৈরি করেছেন এবং তার একটি সংস্থাও রয়েছে।ইডি একাধিক আর্থিক লেনদেনের তথ্য খুঁজে পায়।এই তথ্যের ভিত্তিতে ইডি একসঙ্গে ৬ জায়গায় অভিযান চালায়।
ইডি এই অ্যাপের মাধ্যমে কীভাবে প্রতারণা চালানো হয়েছিল তা জানার চেষ্টা করছে।

ইডি উত্তর ব্যারাকপুর পুরসভার এক নম্বর ওয়ার্ডের পূর্বাশা এলাকায় বেসরকারি সংস্থার কর্মী সর্বানী ভকতের বাড়িতেও হানা দেয়।সর্বানী ভকতের স্বামী রাজু ভকত পেশায় গাড়িচালক।ইডি সূত্রে জানা গেছে, অনলাইন গেমিং অ্যাপের আর্থিক কেলেঙ্কারির তদন্তেই এই অভিযান চালানো হয়েছে।