Adahaar: ভোটদানে আধার কার্ড বাধ্যতামূলক? অবস্থান স্পষ্ট করল নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন (ইসি) স্পষ্ট করে জানিয়েছে, ভোটদানের জন্য আধার কার্ড বাধ্যতামূলক নয়। ভোটার আইডি কার্ড থাকলেই দেশের যেকোনো প্রান্তের নাগরিক ১৮তম লোকসভা নির্বাচনে অংশ নিতে পারবেন।

সম্প্রতি তৃণমূল কংগ্রেস (TMC) আধার কার্ড ছাড়া ভোটদান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। তাদের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের আধিকারিকদের সাথে সাক্ষাৎ করে। কমিশন তাদের আশ্বস্ত করে জানায়, ভোট দেওয়ার জন্য আধার কার্ডের প্রয়োজন নেই।

আধার কার্ড বিতর্ক:
সম্প্রতি রাজ্যের একাধিক জেলায় আধার কার্ড বাতিল হওয়ার অভিযোগ উঠেছে।অনেকের আধার কার্ড রিঅ্যাক্টিভেট হয়নি বলেও অভিযোগ রয়েছে।

ভোটার আইডি কার্ড বা অন্য কোনও পরিচয়পত্র (যেমন পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স) ব্যবহার করে ভোট দেওয়া যাবে।
আধার কার্ডের সাথে ভোটদানের কোন সম্পর্ক নেই।

অর্থনৈতিকভাবে স্পর্শকাতর এলাকায় নজরদারি:

নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, অর্থনৈতিকভাবে স্পর্শকাতর এলাকাগুলিতে নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রণের জন্য ডিসট্রিক্ট ইন্টালিজেন্স কমিটি (DIC) তৈরি করা হবে।
এই কমিটিতে রাজ্য ও কেন্দ্রীয় এজেন্সি (যেমন পুলিশ, IT, এক্সাইজ, GST, ED) থাকবে।
গোটা দেশজুড়েই এই ধরণের কমিটি গঠন করা হবে।