নির্মাণ করতে খরচ প্রায় ৭ হাজার ৫০০ কোটি! উদ্বোধন বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদের

মক্কা ও মদিনার পর এবার আলজেরিয়ায় নির্মাণ করা হয়েছে বিশ্বের তৃতীয় সর্ববৃহৎ মসজিদ। দেশের রাজধানী আলজিয়ার্সে ভূমধ্যসাগরীয় উপকূলে অবস্থিত এই মসজিদের নাম “জামে আল-জাজায়ের” বা “দ্য গ্রেট মস্ক অফ আলজিয়ার্স”।
গত ২৫ ফেব্রুয়ারি আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদুল মাজিদ তেবোউন এই মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তবে, গত পাঁচ বছর ধরে পর্যটক এবং দর্শনার্থীদের জন্য মসজিদটি খোলা ছিল। ২০২০ সালের অক্টোবর থেকে নামাজ আদায় শুরু হয়। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় প্রেসিডেন্ট তেবোউন সে সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর চার বছর পর অবশেষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় দ্য গ্রেট মস্ক অফ আলজিয়ার্স।
বিশেষত্ব:
বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ২৬৫ মিটার (৮৬৯ ফুট) উঁচু মিনারহেলিপ্যাড১৬ হাজার বর্গ কিলোমিটারের দুটি কনফারেন্স হল
দুই হাজার আসন বিশিষ্ট গ্রন্থাগার ১০ লাখ বই সংরক্ষণের ব্যবস্থা
১ লাখ ৮০ হাজার বর্গ কিলোমিটারের তিনতলা গাড়ি পার্কিং
আলজেরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আবদুল আজিজ বুতেফ্লিকার ধারণায় এই মসজিদ নির্মাণ করা হয়। আফ্রিকার বৃহত্তম মসজিদ নির্মাণের স্বপ্ন দেখেছিলেন তিনি। মরক্কোর কাসাব্লাংকার দ্বিতীয় হাসান মসজিদের অনুকরণে প্রাক্তন প্রেসিডেন্ট এটির নাম রেখেছিলেন “আবদেলাজিজ বুতেফ্লিকা মসজিদ”। কিন্তু ২০১৯ সালে আলজেরিয়ায় বিক্ষোভ ছড়িয়ে পড়লে প্রেসিডেন্ট বুতেফ্লিকা পদত্যাগ করেন। দীর্ঘ ২০ বছরের শাসনের অবসান ঘটে। পদত্যাগ করলেও ২০১৯ সালে নির্ধারিত সময়ে মসজিদ নির্মাণ সম্পন্ন হয়। কিন্তু উদ্বোধন হয়নি এবং এর নামও পরিবর্তন করা হয়।
নির্মাণ খরচ:
২৭.৭৫ হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এই মসজিদ নির্মাণে খরচ হয়েছে ৮৯৮ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় ৭ হাজার ৪৪২ কোটি ৫৩ লাখ ৪২ হাজার টাকা। ২০১২ সালে একটি চীনা সংস্থা এই মসজিd নির্মাণের কাজ শুরু করে।