Anupam Roy: ফের বিয়ে করছেন অনুপম রায়! পাত্রী কে জানেন? জেনেনিন পরিচয়

অনুপম ফের বিয়ে করছেন!টলিপাড়ার জনপ্রিয় গায়ক অনুপম রায় আবারও বিয়ে করছেন। আগামী ২ মার্চ, পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতেই অনুপম গাঁটছড়া বাঁধছেন গায়িকা প্রস্মিতা পালের সাথে।
বিয়েতে টলিপাড়ার উপস্থিতি:
অনুপম-প্রস্মিতার বিয়েতে টলিপাড়ার কে কে থাকবেন, তা নিয়ে এখনো রহস্য রয়েছে। অনুপম এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন। তিনি শুধু বলেছেন, “বিয়ে করছি। পাত্রী প্রস্মিতা। দেখা যাক কী হয়! আমি আশাবাদী বলেই বিয়ে করছি।”
অনুপমের পূর্ববর্তী বিয়ে:
২০১৫ সালে সমাজকর্মী পিয়া চক্রবর্তীর সাথে বিয়ে হয়েছিল অনুপমের। প্রায় ছয় বছর একসাথে ঘর করার পর তাঁরা বিচ্ছেদ ঘোষণা করেন। তবে পিয়ার সাথে বিচ্ছেদের পর অনুপমের পেশাদার জীবনে কোন প্রভাব পড়েনি। তিনি একাধিক জনপ্রিয় ছবিতে গান গেয়েছেন, সুরারোপ করেছেন এবং কবিতার বইও প্রকাশ করেছেন। অন্যদিকে, পিয়া পরবর্তীতে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে বিয়ে করেন।
নতুন জীবন:
অনুপম প্রস্মিতাকে বিয়ে করে নতুন জীবন শুরু করতে চান। তাদের দুজনের জন্যই এই বিয়ে শুভ হোক, এ কামনা সকলেরই।