SPORTS: সামনে এল IPL-এর আংশিক সূচি, জেনেনিন কলকাতার প্রথম ম্যাচ কবে?

২২ মার্চ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) ২০২৪ মরশুম। BCCI (বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া) আজ আইপিএল ২০২৪-এর আংশিক সূচি প্রকাশ করেছে।
১৭ দিনের এই আংশিক সূচিতে লোকসভা নির্বাচনের কারণে বাকি ম্যাচের তথ্য দেওয়া হয়নি। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হবে।
২২ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত প্রথম ১৫ দিনের ম্যাচের তালিকা দেওয়া হয়েছে। সূচি অনুযায়ী:
প্রথম ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস (CSK) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। ধোনি ও কোহলির লড়াইয়ে উদ্বোধনী ম্যাচ খেলবে চেন্নাই তাদের ঘরের মাঠ চিপকে।দ্বিতীয় দিনে কলকাতা খেলবে হায়দ্রাবাদের বিরুদ্ধে ইডেন গার্ডেনে।
২৩ মার্চ (শনিবার):
পাঞ্জাব বনাম দিল্লি (মোহালি)
কলকাতা বনাম হায়দ্রাবাদ (ইডেন গার্ডেন)
২৪ মার্চ (রবিবার):
রাজস্থান বনাম লখনউ (দুপুর, জয়পুর)
গুজরাট বনাম মুম্বই (রাত, আহমেদাবাদ)
গুজরাট বনাম মুম্বই ম্যাচটি নিয়ে বিশেষ আগ্রহ রয়েছে। কারণ হার্দিক পান্ডিয়া এবার মুম্বইয়ের অধিনায়ক। গুজরাট ইতিমধ্যেই মহম্মদ শামি-কে চোটের কারণে হারিয়েছে। শুভমান গিল এবার গুজরাটের অধিনায়ক হিসেবে নামবেন।