BigNews: বাংলার ১১ লাখ কৃষকের ব্যাঙ্কে ঢুকবে ১০২ কোটি! BIG STEP নিলো নবান্ন

পশ্চিমবঙ্গের ১১ লাখ কৃষকদের জন্য স্বস্তির খবর। শীঘ্রই তাদের অ্যাকাউন্টে ১০২ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এই টাকা বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় দেওয়া হবে।

গত বছরের শেষে খারিফ মরশুমের শেষে এই অর্থ ক্ষতিপূরণ দেওয়া হবে কৃষকদের। নবান্ন তরফে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।

কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রক্রিয়া শেষ পর্যায়ে গিয়ে পৌঁছেছে। এর ফলে ক্ষতিপূরণ দাঁড়াচ্ছে ১০২ কোটি।

পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার পর কৃষকদের জন্য একগুচ্ছ প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেগুলির মধ্যে অন্যতম হল বাংলা শস্য বিমা, কৃষক বন্ধু প্রকল্প, বাংলা শস্য বিমা, কৃষি পরিকাঠামো তহবিল। এই প্রকল্পগুলির ফলে বহু কৃষক উপকৃত হয়েছেন।

শস্যবিমা প্রকল্প কী?

এই প্রকল্পের আওতায় কোনও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে রাজ্যের কৃষকরা ক্ষতিগ্রস্ত হলে তাদের সাহায্য করা হয়। পাশাপাশি কোনও কারণে যদি কৃষক চাষাবাদ না করতে পারে সেক্ষেত্রেও দেওয়া হয়ে থাকে ক্ষতিপূরণ। রাজ্য সরকার কৃষকদের হয়ে এই বিমার প্রিমিয়াম দিয়ে থাকেন।

ফসলের ক্ষতি কী ভাবে যাচাই করা হয়?

স্যাটেলাইটের মাধ্যমে ফসলের ক্ষয়ক্ষতির বিষয়টি যাচাই করে দেখা হয়। উপযুক্ত তথ্য হাতে নেওয়ার পর যাবতীয় পদক্ষেপ করা হয়। গত বছরও ফসলের ক্ষয় ক্ষতির বিষয়টি খতিয়ে দেখা হয়েছিল। এরপরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়। জানা গিয়েছে, যাচাইয়ের যাবতীয় পদক্ষেপ প্রায় শেষের পথে। এবার কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢোকার পালা।

২০২৩ সালে কত টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল কৃষকদের?

২০২৩ সালে বৃষ্টি কম হওয়ার জন্য যে সমস্ত কৃষকরা ধান রোপণ করতে পারেননি তাঁদের জন্য ২০০ কোটি টাকার বেশি ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে।

২০১৯ সাল থেকে এই উদ্যোগ চালু করা হয়। রাজ্যের একাধিক কৃষক সরকারি এই উদ্যোগের ফলে উপকৃত হয়েছেন বলে দাবি ওয়াকিবহাল মহলের।