OMG! একটানেই জালে উঠে এল ৯২ মণ ইলিশ! বিক্রি হলো লক্ষ লক্ষ টাকায়

শীতকালে সাগরে তুলনামূলকভাবে কম মাছ ধরা পড়ে। এই সময়ে ইলিশ প্রায় পাওয়াই যায় না। কিন্তু গতকাল মঙ্গলবার বাংলাদেশের পটুয়াখালী জেলার মহিপুর উপজেলায় এক মৎস্যজীবীর জালে এক ধাক্কায় ৯২ মণ ইলিশ ধরা পড়েছে। এ ঘটনায় মৎস্যজীবীরা বেশ উৎসাহিত হয়েছেন।
মৎস্যজীবী ফরিদ মাঝি জানান, তিনি চট্টগ্রাম থেকে এক সপ্তাহ আগে ১৭ জনকে সঙ্গে নিয়ে ‘এফবি মা জননী’ নামে একটি ট্রলার নিয়ে গভীর সাগরে মাছ শিকারে যান। প্রথম দিকে মাছ না পেলেও বুধবার তাদের জালে ওই ৯২ মণ মাছ ধরা পড়ে।
কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য আধিকারিক অপু সাহা জানান, এই সময়ে সাগরে খুব বেশি ইলিশ পাওয়া যায় না। তবে এখন এতটা ইলিশ ধরা পড়ার কারণে মৎস্যজীবীদের মধ্যে উৎসাহ বাড়বে।
এদিকে, ভোলার চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধের বাইরে এক কৃষকের পুকুরে সম্প্রতি ধরা পড়েছে দুকেজি ওজনের একটি ইলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য আধিকারিক মারুফ হোসেন মিনারের মতে, বর্ষার সময় বেড়িবাঁধের বাইরে ঘের ও পুকুরে জোয়ারের জল প্রবেশ করে। এ সময় ইলিশের পোনা প্রবেশ করতে পারে। সম্ভবত ওই পুকুরেও ইলিশের পোনা প্রবেশ করেছিল। এ কারণেই পুকুরে ইলিশ পাওয়া গেছে।